1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিরোধের জেরে দোকানঘর ভাংচুর-লুটপাট, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

চৌদ্দগ্রামে বিরোধের জেরে দোকানঘর ভাংচুর-লুটপাট, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৯৪ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জের ধরে দোকানঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। হামলায় দোকান মালিক সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। সোমবার (২২ জুন) সকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল বাজারে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদি হয়ে চৌদ্দগ্রাম থানা ও কুমিল্লা র‌্যাব অফিসে খিরনশাল গ্রামের খোকন পাটোয়ারী, তার ছেলে সুমন পাটোয়ারী, মহিন পাটোয়ারী, আমজাদ হোসেন রায়হান, স্থানীয় জসিম ও মিশু মুহুরীসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে পৃথক অভিযোগ দায়ের করেছে। সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খিরনশাল বাজারের সাইফুল ডিপার্টমেন্টাল স্টোর নামের দোকানঘরের জায়গা নিয়ে হামলাকারীদের সাথে সাইফুল ইসলামের বিরোধ চলছিল। বিরোধ মিমাংশার জন্য তারা সাইফুলের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিল এবং টাকা না দিলে ভবিষ্যতে সাইফুলকে মারধরসহ দোকানঘর দখলে নিবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার সকাল পৌঁনে দশটায় দোকানঘর মেরামতের সময় সাইফুল ইসলামের উপর চাপাতি ও লোহার রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় সুমন পাটোয়ারী ও তার ভাইসহ বহিরাগত সন্ত্রাসীরা। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাইফুলকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত গুরুতর জখম করে। এ সময় হামলাকারীরা সাইফুল ইসলামের গলায় থাকা ৮০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন, দুইটি মোবাইল সেট, মানিব্যাগে থাকা ১৩০৫৫০ টাকা, দোকানের ক্যাশে থাকা প্রায় ১৩ হাজার টাকা লুটে নিয়ে যায়। এরপর তারা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দোকান ঘরটি তছনছ করে প্রায় এক লাখ টাকার ক্ষতিসাধন করে। সাইফুল ইসলামের চিৎকার শুনে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা কৌশলে পালিয়ে যায়। পরে বাজারের লোকজন আহত সাইফুল ইসলামকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য সাইফুল ইসলামকে কুমিল্লায় প্রেরণ করা হয়েছে। এবিষয়ে অভিযুক্ত সুমন পাটোয়ারী বলেন, ‘৪-৫ বছর ধরে দোকান ঘরের জায়গাটি নিয়ে বিরোধ চলছিল। ওই জায়গাটি সাইফুলের জেঠি মর্জিনা বেগমের কাছ থেকে আমি কিনেছি। সোমবার সকালে আমার বাবা সেখানে গেলে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net