https://www.dailyshamolbangla.com/
কে এম ইউসুফ : সোনালি ব্যাংক হাটহাজারী শাখার ম্যানেজার সহ কোভিড-১৯ আক্রান্ত ১৪ জন কর্মকর্তা কর্মচারী সুস্থ হয়েছেন।
তারা আজ মঙ্গলবার (২৩ জুন) অফিসিয়ালি সুস্থ হয়ে করোনা থেকে মুক্ত হন। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগন টেলিমেডিসিনের মাধ্যমে তাদের চিকিৎসা নিশ্চিত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইউএইচএফপিও ডাক্তার ইমতিয়াজ হোসাইন তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।