1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় ইঞ্জিনচালিত টমটমের সাথে সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঘরের ছেলে ফিরলেন প্রধানমন্ত্রী হয়ে, আনন্দে মাতোয়ারা বগুড়া ইসলামপুর সরকারী খালে বাঁধ দিয়ে হাকিম আলীর চিংড়ি ঘের, নিরব ভুমিকায় প্রশাসন, সংবাদের প্রতিবাদ মাগুরার শ্রীপুরে মাদক ও সহিংসতা প্রতিরোধে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  তালাবদ্ধ কাণ্ডে নড়েচড়ে প্রশাসন, নবীনগরে নায়েব স্ট্যান্ড রিলিজ এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও প্রশ্নপত্র নিয়ে জরুরি নির্দেশনা রামগড়ে প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল পুড়ে ছাই সাতকানিয়ার এওচিয়া ছনখোলায় পাহাড় কাটার বিরুদ্ধে রাতভর অভিযান, ৪টি স্ক্যাভেটর বিকল খুটাখালীতে রাস্তা পারাপারে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

শরণখোলায় ইঞ্জিনচালিত টমটমের সাথে সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮৪ বার

নইন আবু নাঈম, বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় স্যালোইঞ্জিন চালিত টমটমের সাথে ইজি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আলী আকবর (২৫) নামে ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় শিমূল (৮) নামের অারও ১জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১টার দিকে রায়েন্দা ইউনিয়নের মরহুম ছোট হুজুর হাফেজিয়া মাদ্রাসা সংলগ্ন ঊলা নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

নিহত আলী আকবর উপজেলার রায়েন্দা বাজার নুতন লঞ্চঘাট এলাকার দিনমজুর আবুল হোসেন হাওলাদারের পুত্র। আহত শিমূল একই এলাকার বাসিন্দা বাদশা মিয়ার পুত্র ও আবুল হোসেন হাওলাদারের নাতী।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসকে আব্দুল্লাহ আল সাঈদ জানান, তাফালবাড়ী থেকে রায়েন্দা আসার পথে শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর তাফালবাড়ীগামী সিমেন্ট বোঝাই নসিমনের সাথে ইজি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মারাত্মক আহত অবস্থায় দুজনকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাবার পথে একজনের মৃত্যু ঘটে।

এ ঘটনায় নসিমনটি জব্দ করা হয়েছে। টমটমের চালক শাহীন পলাতক থাকায় তাকে আটকের জন্য পুলিশী অভিযান চলছে। সে তাফালবাড়ী গ্রামের শাহ আলমের পুত্র।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net