1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক

১৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৯০ বার

মিজানুর রহমান হানিফ, মঠবাড়িয়া, (পিরোজপুর) : পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণ মামলার ১৬ দিন পার হলেও গ্রেপ্তার হয়নি ধর্ষণ মামলার আসামী। এদিকে মামলা তুলে নিতে মামলার বাদীকে (ভিকটিম) হুমকি দিয়ে আসছে অভিযুক্ত ধর্ষক ছালাম গাজী (৪৫) ও তার সহযোগি সাইফুদ্দিন কাজী (৩৫)।

অব্যাহত হুমকির পরেও মামলা তুলে না নেয়ায় গত সোমবার (২২ জুন) গভীর রাতে ভিকটিমের বসত ঘর ঘেষা রান্না ঘরে অগ্নিসংযোগ করে আসামীরা। পরিবারের সদস্যরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হলেও রান্না ঘরের বেড়া ও হালকা মালামাল পুড়ে যায়। ছালাম কাজী উপজেলার দাউদখালী গ্রামের মৃত. আক্তার গাজীর ছেলে ও সাইফুদ্দিন কাজী মান্নান কাজীর ছেলে।

মামলার বাদী জানান, গত ৭ জুন ছালাম গাজী ও সাইফুদ্দিন কাজীর বিরুদ্ধে তিনি ধর্ষণ মামলা করেন। মামলার ১৬ দিন পার হলেও পুলিশ এখন পর্যন্ত কোন আসামী গ্রেপ্তার করতে পারেনি। ধর্ষক ছালাম গাজী প্রতিদিন মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। সোমবার গভীর রাতে ভিকটিমের বসত ঘর ঘেষা রান্না ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন লেলিহান দেখে আমারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হই। এতে রান্না ঘরের বেড়া ও হালকা মালামাল পুড়ে যায়। টের না পেলে পরিবারের হয়তো সম্পূর্ণ ঘর পুড়ে যাওয়াসহ মানুষের সাথে ছাগল, হাস-মুগীরও ব্যাপক ক্ষতি হতো।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মিয়াজী শামীম ও চৌকিদার কুদ্দুস জানান, আগুন লাগার সংবাদ পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে গিয়াছিলাম। তারা দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়েছে। তা নাহলে রড় ধরনের ক্ষতি হতে পারতো।

আসামী গ্রেফতারের বিষয়ে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, আসামী গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। অগ্নি সংযোগের ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net