1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পত্তি আটক, জেলাজুড়ে তোলপাড় - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি 

লালমনিরহাটে সরকারি ওষুধসহ দম্পত্তি আটক, জেলাজুড়ে তোলপাড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ২৮৬ বার

লাভলু শেখ, লালমনিরহাট : লালমনিরহাটের ড্রাইভারপাড়া এলাকায় রেলওয়ের একটি ভাড়া বাসা থেকে বিভিন্ন প্রকারের সরকারি ওষুধ ও ১৭৫টি ‘ডিজিটাল বডি ইলেক্ট্রিনিক স্কেল’ মেশিন উদ্ধার এবং ওই বাড়ীর এক দম্পত্তিকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল সাড়ে ৫ টায় লালমনিরহাট সদর থানা পুলিশ পরিদর্শক মো. এরশাদুল আলমের নেতৃত্বে শহরের ড্রাইভারপাড়া এলাকায় ওই দম্পতির বাড়ীতে অভিযান চালিয়ে তাদের অাটক করে।

সরকারি ওষুধ ও বডি ইলেক্ট্রনিক মেশিন উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে ও কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালে তোলপাড় চলছে। কেউ কেউ আতঙ্কে রয়েছেন।

আটক দম্পতি হলেন, ড্রাইভাড়াপাড়া কলোনীর বাসিন্দা মো. আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া (৪৫) ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিন (৩৮)। আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া গাইবান্ধা জেলার সুন্দগঞ্জ উপজেলার ধুমাইটারী এলাকার মমতাজ উদ্দিনের ছেলে এবং নিলুফা ইয়াসমিন লালমনিরহাট সদর উপজেলার খোচাবাড়ী এলাকার হাবিবুর রহমানের কন্যা। অভিযান পরিচালনাকারী লালমনিরহাট সদর থানার এসআই মিজানুর রহমান মিজান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের হাতে আটক আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, গত ৫-৬ বছর থেকে তিনি সরকারি ওষুধ ক্রয় করে রংপুর অঞ্চলের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছেন। এছাড়া লালমনিরহাটের বিভিন্ন সরকারি হাসপাতালের লোকজনের সহায়তায় ট্যাবলেট, ক্যাপসুল, স্যালাইন, ইনজেকশন ও ডিজিটাল বডি ইলেক্ট্রনিক স্কেল মেশিনসহ বিভিন্ন জিনিসপত্র কিনে নিয়ে বাইরে বিক্রি করে টাকা ভাগবাটোয়ারা করে নেন। এতে রাজনৈতিক কয়েকজন নেতারও সম্পৃক্ততার কথা জানান।

জানা গেছে, আব্দুর রাজ্জাক ওরফে রেজা মিয়া ১৯৯৬ সালে গ্রামীন ব্যাংকের কুড়িগ্রামের ভুরুঙ্গামারী শাখা থেকে অফিস সহায়কের পদ থেকে চাকুরিচ্যুত হন। এরপর লালমনিরহাটে চলে আসেন এবং নিলুফা ইয়াসমিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। গত ১০-১১ বছর আগে লালমনিরহাট রেলওয়ে অফিস থেকে ড্রাইভারপাড়া কলোনীর একটি বাসা ভাড়া নেন। সেখানেই গড়ে তোলেন সরকারি ওষুধ চোরাকারবারি। টানা গত ৫-৬ বছর থেকে এই ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযানের নেতৃত্বদানকারী লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক মো. এরশাদুল আলম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদেরকে আটক ও চীনের তৈরি ১৭৫টি ডিজিটাল বডি ইলেক্ট্রনিক স্কেল মেশিনসহ বিভিন্ন প্রকারের ওষুধ উদ্ধার করা হয়েছে। এ সময় মেশিনগুলো জব্দ তালিকা করা হয়। এখন ওষধগুলো চেক করে করে জব্দ তালিকা করার কাজ চলছে। এরপর পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দায়ের করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, ওষুধের গায়ে ও ডিজিটাল বডি ইলেক্ট্রনিক স্কেল মেশিনের মোড়কের ওপর সরকারি সম্পত্তি লেখা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অাটককৃতরা জানান, লালমনিরহাটের বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে কিনেছেন বলে স্বীকার করেছে। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমরা আশা করি জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, পুলিশের অভিযানে সরকারি ওষুধ ও বডি ইলেক্ট্রনিক মেশিনসহ এক দম্পত্তিকে আটক কথা শুনেছি। সেসব ওষুধ ও মেশিন লালমনিরহাটের হাসপাতাল ও ক্লিনিকের কী না- তা খতিয়ে দেখার মৌখিক নির্দেশ দিয়েছি। যদি লালমনিরহাট জেলার কোনো সরকারি হাসপাতাল ও ক্লিনিকের হয়ে থাকে তাহলে জড়িত কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net