1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজশাহীতে করোনায় ২ ও উপসর্গে ২ জনের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

রাজশাহীতে করোনায় ২ ও উপসর্গে ২ জনের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩০২ বার

মঈন উদ্দীন: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনগত রাতের বিভিন্ন সময় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বুধবার সকালে রামেক হাসপাতালের উপ-পরিচালক (ডিডি) ডা. সাইফুল ফেরদৌস একরাতে চারজনের মৃত্যুর এই তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া দুই করোনা শনাক্ত রোগী হলেন- রাজশাহী মহানগরীর হেতেমখাঁ এলাকার রফিকুল ইসলামের স্ত্রী নুসরাত সুলতানা নূরী (৩২) এবং পাবনা সদর উপজেলার রামনগর গ্রামের মৃত আবদুল কুদ্দুসের ছেলে লিয়াকত আলী (৬০)। এদিকে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজন হলেন- পাবনা সদর উপজেলার শালগাড়ি গ্রামের মৃত মনজুর আলীর ছেলে আলতাফ হোসেন (৬২) এবং নাটোরের লালপুর উপজেলার নওপাড়া গ্রামের ওসমান মণ্ডলের স্ত্রী আকলিমা বেগম (৭০)।
রামেক হাসপাতাল উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের নমুনা এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার পরই বলা যাবে যে তারা করোনা আক্রান্ত ছিলেন কিনা। তবে মৃত্যুর পর চারজনের মরদেহই স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে বলা হয়েছে বলেও জানান হাসপাতাল ডিডি। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, করোনা আক্রান্ত দু’জন মারা যাওয়ায় বিভাগে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৭ জনে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net