1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় চোলাই মদসহ ২ সিএনজি জব্দ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

আনোয়ারায় চোলাই মদসহ ২ সিএনজি জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৭৫ বার

বদরুল হক : আনোয়ারায় ৮০ লিটার চোলাই মদসহ ইব্রাহিম খলিল (২৬) নামে এক সিএনজি চালককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। বুধবার রাত সাড়ে দশটার দিকে এক অভিযানে চালিয়ে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের রমজান আলী মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় দুইটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৮০ লিটার মদ উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সিএনজি চালক মোঃ মনজুর আলম (২৫) পালিয়ে যায়।

আটককৃত ইব্রাহিম খলিল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ঘাটলা গ্রামের মো. রফিক উল্যাহর ছেলে ও পলাতককৃত অপর সিএনজি চালক মনজুর আলম আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে বলে জানা যায়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি সিএনজি জব্দ করা হয়।

আনোয়ারা থানার এএসআই রেজাউল করিম মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৮০ লিটার চোলাই মদসহ এক সিএনজি চালককে আটক করা হয়। অপর সিএনজি চালক পালিয়ে যায়। মাদক পাওয়া দুইটি সিএনজি জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net