1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর ইসলামী ব্যাংক প্রধান শাখা বন্ধ ঘোষণা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

নরসিংদীর ইসলামী ব্যাংক প্রধান শাখা বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৯১ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর শহরের ইসলামী ব্যাংকের প্রধান শাখার ম্যানেজারসহ উর্ধতন পাঁচ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। সংস্পর্শে আসা আরো ১৫ কর্মকর্তা-কর্মচারী হোম আইসোলেশনে থাকায় ঝুঁকি বিবেচনা করে আজ থেকে পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে নরসিংদী বাজারস্থ ব্যাংকের প্রধান শাখাটি।

বৃহস্পতিবার (২৫শে জুন) দুুপুরে, করোনাভাইরাস কুইক রেসপন্স টিমের আহ্বায়ক ও সহকারী কমিশনার (ভূমি) শাহআলম মিয়া ব্যাংকটিকে বন্ধ ঘোষণা করেন। সেই সঙ্গে আক্রান্ত ও সন্দেহভাজনসহ সকলের স্বাস্থ্য পরীক্ষার আশ্বাস দেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে নরসিংদীর ৮০ শয্যা বিশিষ্ট করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে সকালেই হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থা বিবেচনায় ঢাকায় রেফার্ড করা হলেও নেয়া সম্ভব হয়নি তাকে।

জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যের প্রেক্ষিতে, গত ২৪ ঘন্টায় নতুন ১৫ জনসহ নরসিংদীতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২৭১ জন রোগী। যার মধ্যে মৃত্যুবরণ করেছেন ২৭ জন। এ পর্যন্ত ৬৭৮৪ জনের পাঠানো নমুনার মধ্যে পাওয়া ৫৯৫২টির ফলাফলের মধ্যে শনাক্ত হলেন ১২৭১ জন করোনা রোগী। ৮০২ জন আইসোলেশন মুক্ত হলেও প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে রয়েছেন আরো ৪৪২ জন রোগী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net