1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর কৃতি সন্তান ঢাকার নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

নরসিংদীর কৃতি সন্তান ঢাকার নতুন জেলা প্রশাসক শহিদুল ইসলাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৩৮ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী জেলার পলাশের কৃতি সন্তান মো.শহিদুল ইসলাম ঢাকা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেলেন। আজ বৃহস্পতিবার (২৫ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ৯ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে এক আদেশ জারি করেন। মো. শহিদুল ইসলাম এর আগে সুনামের সহিত টাঙ্গাইল জেলা প্রশাসক হিসেবে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেন। তিনি সেখানকার জেলা প্রশাসক থাকাকালীন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হয়েছিলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ জেলা প্রশাসকের স্বীকৃতি পান।

জানা যায়, ২০১৮ সালের (২৩ সেপ্টেম্বর) রবিবার মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন ২ শাখার উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলামকে টাঙ্গাইল জেলার প্রশাসক (ডিসি) হিসেবে পদায়ন করা হয়। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. শহিদুল ইসলাম পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম রহমতুল্লাহ। ঘোড়াশাল পাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ রফিকুল ইসলামের ছোট ভাই তিনি। এই বিদ্যালয় থেকেই ১৯৮৬ সালে এসএসসি পাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net