1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চুনারুঘাটে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, দক্ষিণাঞ্চলের হাট-বাজারগুলোতে মানুষের ঢল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

চুনারুঘাটে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, দক্ষিণাঞ্চলের হাট-বাজারগুলোতে মানুষের ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৫৭ বার

এস জিলানী আখনজী : চুনারুঘাট (হবিগঞ্জ) : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসন করোনাভাইরাস প্রতিরোধে তৎপর থাকলেও উপজেলার দক্ষিণাঞ্চলে থামছে না জনসমাগম। উপজেলার বিভিন্ন গ্রামীণ হাট-বাজারগুলোতে স্বাভাবিক জীবনযাপনের মতো মানুষেরা চলাফেরা করছেন ও ভিড় করে কেনা-বেচা করছেন। সামাজিক দূরত্বও কেউ মেনে চলছেন না। ফলে করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

চুনারুঘাটে একের পর এক করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ার পর গত ১৮ জুন থেকে লকডাউন ঘোষণা করা হয়। তবুও চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার, রাজার বাজার, গাজীপুর ইউনিয়নের জারুলিয়া ও আসামপাড়া বাজারসহ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের হাট-বাজার গুলোতে গিয়ে দেখা যায়- জনসমাগম একটুও কমেনি। গ্রামীণ বাজারে চায়ের দোকান গুলোতে রাত অবধি চলে আড্ডাবাজদের বিচরণ। এ বাজারগুলোতে বিভিন্ন স্থান থেকে ফেরা এক শ্রেণির মানুষের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব রক্ষা না হওয়ায় ক্রমশ: ঝূঁকিপূর্ন হয়ে উঠতে পারে এসব এলাকা গুলো।

একই অবস্থা চলছে উপজেলার কয়েকটি ইউনিয়নের বাজারগুলোর বিভিন্ন পয়েন্টে। মুলত আসরের নামাজের পর থেকে রাত অবধি চলে আড্ডা। এ সংক্রমন এড়াতে ওয়ার্ড পর্যায়ে করোনা প্রতিরোধে গঠিত দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম সক্রিয় না করলে সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ার শঙ্কা দেখা দিয়েছে বলে সচেতন মহলের দাবী।

এছাড়াও চায়ের দোকানের পাশাপাশি মুদির দোকানও রয়ে থাকে খোলা। ক্রেতারা সেখানে সামাজিক দূরত্ব না মেনে ভিড় করে মালামাল কিনছেন। মাছ বাজারের চিত্রও একই রকম। স্বাভাবিক সময়ের মতোই ভিড় করে মাছ কিনছেন তারা। ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশ মাস্ক ব্যবহার করছেন না। বিশেষ করে লকডাউন উপেক্ষা করেই এসব জায়গায় নিয়মিত হাট বসছে। উপজেলার দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে নেই প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের আগমন। আবার উত্তরাঞ্চলের বাজারগুলোতে আগমন টের পেয়ে তড়িঘড়ি করে ক্রেতা ও বিক্রেতাদের পালাতেও দেখা যায়।

সম্প্রতি সময়ে উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নগুলোতে সামাজিক দূরত্ব না মানার কারণ, সরকারী আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনকে জরিমানা কারার চিত্র দেখা গেলেও উপজেলার দক্ষিণাঞ্চলের বাজারগুলোতে দেখা যায় নি ভ্রাম্যমাণ আদালতের চিত্র।

উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ জানান, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য জনগণকে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত রাখা হয়েছে। সরকারী নিয়মে ৪টা পর্যন্ত সকল দোকানপাঠ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদেরকে বলে দেওয়া হবে কটোরভাবে বিষয়টি দেখার জন্য। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। পর্যায়ক্রমে চুনারুঘাটের দক্ষিণাঞ্চলের বাজারগুলোতেও যাবে এবং আদালত পরিচালনাকারী দেরকেও বলে দেওয়া হবে। এরপরও কেউ সরকারি নির্দেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net