1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের শ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা শায়েখ আব্দুশ শহীদ গলমুকাপনীর জানাযায় মানুষের ঢল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

সিলেটের শ্রেষ্ঠ শায়খুল হাদীস আল্লামা শায়েখ আব্দুশ শহীদ গলমুকাপনীর জানাযায় মানুষের ঢল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ২৭৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
হাজারো মানুষের অংশগ্রহনে ওসমানীনগরের দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম, প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর নামাজের জানাযা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে উপজেলার গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় নিতে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ গলমুকাপন এলাকায় জড়ো হতে থাকেন। জোহরের নামাজের পর গলমুকাপন মাদ্রাসার মাঠটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়। এরপর পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় তিনি সিলেটর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। ৪ ছেলে ও ৬ মেয়েসহ হাজার হাজার ছাত্র, ভক্ত এবং মুরিদান রেখে গেছেন তিনি। শায়খ আব্দুস শহীদ ১৯৪১ সালে সিলেটের ওসমানীনগর উপজেলার গলমুকাপন গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে গলমুকাপন মাদরাসায় ভর্তি হন। পরে জামেয়া হোসাইনিয়া গহরপুর থেকে দাওরায়ে হাদিস পাস করেন।

শায়খ আব্দুস শহীদ সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া দারুস সুন্নাহ গলমুকাপনের মুহতামিম ও শায়খুল হাদিস ছিলেন। ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি। ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে জমিয়তের প্রার্থী হিসেবে খেজুর গাছ প্রতীক নিয়ে নির্বাচনও করেছিলেন।

প্রখ্যাত আলেম শায়খ লুৎফুর রহমান বর্নভী রাহ.-এর খলিফা ও বেয়াই ছিলেন তিনি। এছাড়া শায়খ আব্দুল করীম কৌড়িয়া রাহ. ও শায়খ তাফাজ্জুল হক হবিগঞ্জী রাহ.-এরও বেয়াই ছিলেন শায়খ আব্দুস শহীদ।

১৩৮৪ হিজরি সন থেকে তিনি মৃত্যু পর্যন্ত গলমুকাপন মাদরাসায় শিক্ষকতার মহান পেশায় যুক্ত ছিলেন। তার চাচা মাওলানা ফখরুদ্দীন (র) এর ইন্তেকালের পর থেকে তিনি ওই মাদরাসার মুহতামিমের দায়িত্বপ্রাপ্ত হন। সহজ-সরল দুনিয়াবিমুখ ছিলেন শায়খ আব্দুস শহীদ। জীবনভর বিতর্কের উর্ধ্বে উঠে ইসলামের খেদমত করে গেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net