1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিকিৎসক,নার্স,পুলিশসহ দিনাজপুরে করোনায় নতুন আরো ১৯ জন আক্রান্ত জেলায় মোট করোনায় আক্রান্ত ৫৫৬ জন সুস্থ ২৮৭ জন : মৃত ১০ জন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

চিকিৎসক,নার্স,পুলিশসহ দিনাজপুরে করোনায় নতুন আরো ১৯ জন আক্রান্ত জেলায় মোট করোনায় আক্রান্ত ৫৫৬ জন সুস্থ ২৮৭ জন : মৃত ১০ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৯৪ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
সারাদেশের সাথে তাল মিলিয়ে দিনাজপুরেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। বৃহস্পতিবার জেলায় চিকিৎসক,নার্স ও পুলিশ সদস্যসহ দিনাজপুরে নতুন আরো ১৯ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবারের স্বাস্থ্য বিভাগের রিপোর্ট অনুযায়ী জানা গেছে ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৫৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী চিকিৎসক, জেনারেল হাসপাতালের একজন নার্স ও একজন পুলিশ সদস্য রয়েছেন। একই সময়ে নতুন ১৪ জনসহ এ পর্যন্ত ২৮৭ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন এবং জেলায় এ পর্যন্ত মৃত্যুবরন করেছে ১০ জনের।

দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলায় নতুন আরো ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো ৫৫৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৭ জন, কাহারোলে ৩ জন, বিরামপুরে ৬ জন, পার্বতীপুরে একজন, বিরলে একজন ও নবাবগঞ্জ উপজেলায় একজন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন আরো ১৪ জনসহ এ পর্যন্ত ২৮৭ সুস্থ হয়েছেন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন। সুস্থদেরে মধ্যে সদর ১০ জন, বিরলে একজন, বীরগঞ্জে দুইজন ও ফুলবাড়ী উপজেলায় একজন। আর এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, আক্রান্ত ৫৫৬ জনের মধ্যে ৩৯৫ জন পুরুষ, নারী ১৩০ জন ও শিশু ৩০ জন। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮৪ জন (মৃত ২জনসহ), কাহারোলে ২৩ জন (মৃত দুইজনসহ), বিরলে ৪২ জন, বোচাগঞ্জে ১৬ জন (মৃত একজনসহ), পার্বতীপুরে ৪০ জন (একজন মৃতসহ), ফুলবাড়ীতে ১৮ জন, নবাবগঞ্জে ৩০ জন, হাকিমপুরে ৬ জন, খানসামায় ২৯ জন, বিরামপুরে ৫৯ জন, ঘোড়াঘাটে ৩৯ জন (মৃত একজনসহ), চিরিরবন্দরে ৪৬ জন (মৃত ৩ জনসহ) ও বীরগঞ্জ উপজেলায় ২১ জন।

অপরদিকে সুস্থ ২৯৩ জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলায় ৭৫ জন, বিরলে ৩৪ জন, বোচাগঞ্জে ৯ জন, কাহারোলে ১১ জন, বীরগঞ্জে ১৬ জন, খানসামায় ৭ জন, চিরিরবন্দরে ১২ জন, পার্বতীপুরে ২৯ জন, ফুলকাড়ীতে ১৪ জন, বিরামপুরে ২৮ জন, নবাবগঞ্জে ২১ জন, হাকিমপুরে ৪ জন ও ঘোড়াঘাটে ২৭ জন।

সিভিল সার্জন জানান, বৃহস্পতিবার ১০৬টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৯টি নমুনার ফলাফল পজিটিভ, ৪টি নমুনার ফলোআপ ফলাফল পজিটিভ ও বাকী ৪৭টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে।

আর গত ২৪ ঘন্টায় ৪৭ টিসহ এ পর্যন্ত ৬ হাজার ৪৬৯টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ১০৬টিসহ এ পর্যন্র্Í ৫ হাজার ৯৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ১৪১ জনসহ এ পর্যন্ত ১২ হাজার ২৬৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

এছাড়া হোম আইসোলেশনে রয়েছেন ২২৮ জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ১৬ জন, হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪ জন এবং ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানান সিভিল সার্জন ডা: মো. আব্দুল কুদ্দুস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net