1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি 

মাগুরায় করোনায় আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৪৯ বার

মো.সাইফুল্লাহ (মগুরা): মাগুরায় শুক্রবার প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা মিজানুর রহমান (৬৫) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৩জনে।

এছাড়া জেলায় আজ নতুন করে ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯৭ জনে। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৫ জন। নতুন শনাক্ত হওয়া ৬ জনের বাড়ি মাগুরা সদরে পৌর এলাকার ভায়না, আদর্শ পাড়া,স্টেডিয়ামপাড়া,সদর হাসপাতাল পাড়া,পারলা ও মঘির বড়খড়ি গ্রামে ১ জন করে, মোট এই ৬ জন এবং ১ জন শ্রীপুর উপজেলার গোপলপুর গ্রামে।

মাগুরা সিভিল সার্জন ডা: প্রদিপ কুমার সাহা জানান, শুক্রবার প্রাতিষ্ঠানিক আইসোলেশন থাকা মিজানুর রহমান নামের এক কারোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় নতুন ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৯৭ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৬৫ জন, শ্রীপুরে ১৫ জন, শালিখায় ৮ জন, মহম্মদপুরে ১০ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জনকরে ৩ জন মারা গেছে ।

এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৪৫ জন। আক্রান্তদের ২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৪৭ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া রবিবার থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে, যদিও লকডাউনের তোয়াক্কা অনেকেই করছেন না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net