1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে সরকারি জমি কাউকে অবৈধ দখল করতে দেয়া হবে না - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

গোপালগঞ্জে সরকারি জমি কাউকে অবৈধ দখল করতে দেয়া হবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জুন, ২০২০
  • ২৬০ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জ পৌরসভার খাটরা এলাকা থেকে কোটি টাকা মূল্যের জমি উদ্ধার করেছেন গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন।
জানাগেছে, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এম. মাহাবুব আলী সোহেলের দখলে থাকা ৯৭ নং খাটরা মৌজার এস.এ ১ নং খাস খতিয়ানের ১৮৬৭ দাগের ৮ শতাংশ জমি। বৃহস্পতিবার সহকারী কমিশনার (ভূমি) এ জমি দখলমুক্ত করেন এবং সরকারি মালিকানার সাইনবোর্ড টাঙিয়ে দেন। ভবিষ্যতে এই জমিতে আর কোনো স্থাপনা না করার নির্দেশও প্রদান করেন।
এ বিষয়ে গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে কাউকেই ভোগদখল করতে দেয়া হবেনা। কাউন্সিলর দীর্ঘদিন ধরে এ জমিতে কমিশনার কার্যালয় ও মার্কেট নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন। সরকারি খাস খতিয়ান ভুক্ত এ জায়গাটি দখলমুক্ত করা হলো এবং এ জায়গার উপরে অবৈধ উপায়ে আর কোনো স্থাপনা না করার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো জানান, সরকারি সম্পতি উদ্ধারের এ অভিযান অব্যাহত থাকবে। চলতি বছরে গোপালগঞ্জ সদরের ৫২টি উচ্ছেদ নথি সৃজন করা হয়েছে, ধাপে ধাপে সেগুলি বাস্তবায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net