1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ২জন নিহত, আহত ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১৭ বার

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন। শুক্রবার বিকেলে শৈলকুপার দুধসর ও চড়িয়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো-শৈলকুপা উপজেলার বারইপাড়া গ্রামের বাবর আলীর ছেলে হান্নান মিয়া (২৮) ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ঘোষবিলা গ্রামের ফিরোজ বিশ্বাসের ছেলে সজিব হোসেন (১৯)।
শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, ঝিনাইদহ থেকে কুষ্টিয়া গামী একটি ট্রাক শৈলকুপা উপজেলার দুধসর নাম স্থানে পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাক চালক হান্নান নিহত হয়। আহত হয় আরো দু’জন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে বিকেলে খুলনা থেকে কুষ্টিয়াগামী গড়াই পরিবহণের একটি বাস চড়িয়ারবিল নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রন হারিয়ে ফেলে। সেসময় বাস থেকে ছিটকে পড়ে সজিব হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net