ঢাকা   ০৬:৫৬:৫৯ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

বাংলাদেশ ভারত মৈত্রি অটুট থাকুক শ্লোগান নিয়ে দিনাজপুরে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩৭৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রফিকুল ইসলাম ফুলাল (দিনাজপুর প্রতিনিধি):
বাংলাদেশ ভারত মৈত্রি অটুট থাকুক শ্লোগানে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিসহ সংগঠনের সদস্যরা।’ ৭১ মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার এবং সেনাবাহিনীর আত্মত্যাগ এবং অবদানের কথা স্মরন করেন অংশ গ্রহনকারীরা। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ন সম্পর্ক অটুট থাকার পক্ষে এবং সীমান্তে চীনা বাহিনীর হামলায় ২০ ভারতীয় সেনা হত্যার প্রতিবা জানিয়েছেন তারা।

২৭ জুন শনিবার দিনাজপুর প্রেস ক্লাবের সামনে বেলা ১১ টায় বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কাহারোল উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার-এর সভাপতিত্বে এবং বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা সৈকত পাল এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী ুলাল, হি›ু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম রায়, বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি জেলা শাখার সদস্য সচিব রতন সিং, সদস্য আল-মামুন বিপ্লব, সাবেক রেজিস্ট্রার রনজিৎ সিংহ প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এক কাতারে াঁড়িয়ে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি প্রতিবেশী শে ভারতেরও অনেক অবদান ছিল। মুক্তিযুদ্ধে আমরা ভারতের সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা কখনো ভোলা যাবে না। সেজন্য আমরা ভারতের সরকার ও জনগণের কাছে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মানুষ কোনও দিন ভারতকে ভুলবে না। আমরা একসঙ্গে কাধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি
তাং ২৭-০৬-২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি