1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, গোবিন্দগঞ্জের নাকাইহাটের আলিম হত্যায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদ ও বিচারের দাবি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান  ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি ঘোষনা

গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন, গোবিন্দগঞ্জের নাকাইহাটের আলিম হত্যায় থানায় মামলা না নেয়ার প্রতিবাদ ও বিচারের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ জুন, ২০২০
  • ৩১৪ বার

আনোয়ার হোসেন শামীম
(গাইবান্ধা প্রতিনিধি):
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট ইউনিয়নের নাকাই মধ্যপাড়া
গ্রামের দরিদ্র দিনমজুর ইউসুফ আলীর ছেলে আলিম প্রধানকে হত্যা করা হলেও
গোবিন্দগঞ্জ থানায় মামলা নেয়া হয়নি। উপরন্ত অভিযুক্ত আসামি মশিউর রহমানকে
আটক করেও থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার গাইবান্ধা প্রেসক্লাবে এক
সংবাদ সম্মেলনে থানায় মামলা গ্রহণসহ এই হত্যার বিচারের দাবি জানান অসহায়
পিতা-মাতা ও পরিবারের লোকজন।

এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, এ
ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে। বগুড়া জিয়াউর রহমান মেডিকেল
কলেজ হাসপাতালের পোস্টমর্টেম রিপোর্টের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে মামলার
পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

এদিকে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে রফিকুল ইসলাম উল্লেখ করে, গত ১৩
ফেব্র“য়ারি রাত ৮টায় প্রতিবেশী আজাদ আলীর ছেলে মশিউর রহমান আলিম প্রধান
(২৫)কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওইদিন রাত ১১টায় ইউসুফ আলীর চাচাত
ভাই শামীম মিয়ার কাছে মোবাইল ফোনে মশিউর রহমান জানান, জামালপুর বাজারে
মটর সাইকেল দুর্ঘটনার শিকার হয়েছে তার ছেলে আলিম প্রধান। ওই সংবাদ পেয়ে
মশিউরের কথামত গোবিন্দগঞ্জের মায়ামনি হোটেলের সামনে এবং গোবিন্দগঞ্জ
স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অনেক খোজাখুঁজি করেও আলিম প্রধানের কোন খোঁজ
পাওয়া যায়নি। অত:পর ১৪ ফেব্র“য়ারি সকালে মশিউর রহমান তাকে জানান, দুইজন
একই মটর সাইকেলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আলিম প্রধান আহত হলে চিকিৎসার
জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে
তার মৃত্যু হয়। এই ঘটনা গোবিন্দগঞ্জ থানায় চলতি বছরের ১৪ ফেব্র“য়ারি
লিখিত আকারে অভিযোগ জানানো হলে পুলিশ মশিউর রহমানকে আটক করে দু’দিন পরে
ছেড়ে দেয়। কিন্তু এখন পর্যন্ত আলিম প্রধান হত্যার মামলাটি থানায় রেকর্ড
করা হয়নি। অথচ মশিউর ও তার পরিবারের লোকজন ইউসুফ আলী এবং তার পরিবারের
লোকজনকে নানাভাবে হত্যার হুমকি দিচ্ছে। সংবাদ সম্মেলনে দিনমজুর অসহায় এই
দরিদ্র পিতা-মাতা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
কাছে মামলা গ্রহণ পূর্বক আসামি মশিউর রহমানকে গ্রেফতার ও তার
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শফিকুল
ইসলাম, হেলেনা বেগম, অমিছা বেগম, তারা মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net