1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে কোবিড -১৯ যুদ্ধ জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

নোয়াখালীতে কোবিড -১৯ যুদ্ধ জয়ী পুলিশ সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩১৩ বার

মাহবুবুর রহমান : বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণে কাজ করতে গিয়ে নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন স্থরে কোভিড- ১৯ আক্রান্ত হয়ে সুস্থ হওয়া পুলিশ সদস্যদের সংবর্ধনা প্রদান করে নোয়াখালী জেলা পুলিশ।

রবিবার সকালে জেলা পুলিশ লাইন হল রুমে সুস্থ হওয়া ৩১ জন পুলিশ সদস্যকে এ সংবর্ধনার প্রদান করা হয়।

এ সময় করোনা যুদ্ধ জয়ীদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার আব্দুর রহিম , চাটখিল থনার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, এস আই মো.শাহজাহান, এসআই জাহাঙ্গীর আলম,কনেস্টেবল শিহাব উদ্দিন প্রমুখ।

পরে অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন করোনা ভাইরাস যুদ্ধে জয়ী সদস্যদের উদ্দ্যোশে বলেন, আপনাদের সুস্থ হয়ে ফিরে আাসা আমাদের জন্য বড় একটি প্রাপ্তি। আমার জেলায় আক্রান্ত পুলিশ সদস্যদের যে কোন সমস্যায় আমি চেষ্টা করেছি তাদের যখন যেখানে প্রয়োজন সেখানে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি। একই সাথে আক্রান্ত রোগীদের সর্বক্ষণিক মানসিক সহস দিয়েছি। চেষ্টা করেছি বিভিন্ন ধরনের ফল- মূল থেকে শুরু করে সব ধরনের ঔষুধ সরবারাহ নিশ্চিত করেছি।

তিনি জানান, কীট সংকটের কারনে আমার অনেক পুলিশ সদস্যদের পরিক্ষা করাতে গিয়ে ৮-১০ দিন হয়ে গলো। এখনো কোন রিপোর্ট পাওয়া যায়নি। এতে করে তার না করোনা নেগেটিভ না করোনা পজেটিভ তা নিয়ে অনিশ্চিতায় রয়ে গেছে।

তিনি আরো জানান, আমার জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করতে গিয়ে জেলায় ১৩১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হওয়া আজকের ৩১ জন পুলিশ সদস্যদের অনুপ্রেরণা যোগাতে এ সংবর্ধনার আয়োজন করেছি। আমি আশা করি অতিতের ন্যায় সামনের দিনে যে কোন বিষয়ে আমার আন্তরিকতার যায়গাটা সব সময় উদার ও উন্মুক্ত থাকবে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিস্যা, পুলিশ সুপার মো. খালেদ ইবনে মালেক, পুলিশ লাইন মেডিকেল অফিসার সুব্রত কান্তি সুশীল ও বিভিন্ন থানা অফিসার ইনচার্জগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net