1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটের গোয়াইনঘাট উপজেলা তলিয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

সিলেটের গোয়াইনঘাট উপজেলা তলিয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৯১ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার ঃ
সিলেট গোয়াইনঘাট উপজেলা বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করেছে। কয়েক হাজার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। সকল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অবর্ননীয় পরিস্থিতিতে রয়েছেন বন্যার্তরা নেই উদ্ধার তৎপরতা নেই সহায়তা।
অবিরাম বর্ষন আর পাহাড়ি ঢলে ২৬ জুন গোটা গোয়াইনঘাট বন্যাক্রান্ত হয়ে পড়ে। শুক্রবার বিকেলে পানি কিছুটা কমলেও শনিবার দুপুর থেকে দ্রæতবেগে পানি বাড়তে থাকে। পশ্চিম জাফলং ইউপির চেয়ারম্যাম ভারপ্রাপ্ত রফিক আহমদ জানান তার ইউপিতে ৩ হাজার ঘরবাড়িতে পানি উঠেছে। কাপ্তনপুর মনাইকান্দ, লক্ষনছড়া, ৭, ৮ও ৯নং ওয়ার্ডে ৩ হাজার ঘরবাড়িতে পানি উঠেছে। ১০নং পশ্চিম আলীরগাও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল খয়ের জানান প্রায় ৪শত ঘরবাড়িতে পানি উঠেছে, সারা ইউনিয়নবাসি পানি বন্দী রয়েছেন ।

একই ভাবে রুস্থমপুর,পূর্ব জাফলং তোয়াকুল,নন্দিরগাঁও ফতেপুরসহ হাওরাঞ্চলের প্রায় অর্ধ লক্ষ পরিবার মারাত্মক ঝুঁকিতে রয়েছেন। উপজেলা সদর বাজার সহ আশপাশের গ্রামে অনেক বাড়িও তলিয়ে গেছে। গোয়াইনঘাটের দূর্যোগ ব্যাবস্থাপনা অফিস সূত্রে জানানো হয়, সকাল ১০টা পর্যন্ত ৯৩০টি পরিরার পানিবন্দী থাকার খবর পেয়েছেন। গোয়ায়াইঘাটের বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারন করলেও তাৎক্ষনিকভাবে আক্রান্তদের উদ্ধারের নেই কোন ঊদ্যোগ। আশ্রয় কেন্দ্র বলেত রয়েছে কয়েকটি প্রাইমারী স্কুল সেখানেও যাওয়ার নেই কোন ব্যাব্স্থা।

বন্যা পরিস্থিতিতে বিষয়ে জানতে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করলেও ফোন রিসিভ হয়নি। থানার অফসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, গোয়াইনঘাটের বন্যা পরিস্থিতি মারাত্মক অবনতি হচ্ছে। সাধারণ মানুষ বলছেন এমন দ্রুতগতিতে পানি বাড়ছে রাত্রে আরে অসংখ্য ঘরবাড়ি তলিয়ে যেতে পারে ঘটতে পারে বিপদ। প্রশাসন এমন পরিস্থিতিতে আক্রান্তদের নিরাপদে আনার ব্যাবস্থা কবেনি বলে আক্রান্তদের অভিযোগ রয়েছে। গত ৩ দিন ধরে আক্রান্ত মানুষদের দেয়া হচ্ছে না কোন সহায়তা ফলে পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে কাটছে মানুষের দিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net