1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চেয়ারকোচ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

খুটাখালীতে চেয়ারকোচ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৬৩ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
চকরিয়া উপজেলার খুটাখালীতে চেয়ারকোচ চাপায় মোটর সাইকেল আরোহী নুরুজ্জামান (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

রবিবার সকাল পৌনে ১১ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

তার মোটরসাইকেল রেজিঃ নং কক্সবাজার ল ১১-৪৬২২।
সে আলী কদম হতে নাইক্ষংছড়ির তুমব্রু এলাকায় ফিরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুটাখালী ইউপি মেম্বার জসিম উদ্দীন।

তার কাছে থাকা আইডি সুত্রে নুরুজ্জামান আলী কদম কৃষি অফিসের অফিস সহকারী বলে নিশ্চিত করা গেছে।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ও মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে মোটরসাইকেল ও লাশ পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

অপরদিকে নিহতের বড় ভাই লাশ গ্রহন করতে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মুর্শেদুল আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net