1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৮ আমি নির্বাচিত হলে চসিক সংরক্ষিত মহিলা ওয়ার্ড ১ (১,২,৩) কে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- মহিলা কাউন্সিলর প্রার্থী রোকসানা বেগম মাধু গোলাপাহাড় মহাশ্মশান ও মন্দিরে ৪ পদে নতুন নেতৃত্ব, সভাপতি আর.কে. দাশ রুপু, সম্পাদক রুবেল দে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের নেতাকে রক্তাক্ত করার অভিযোগে হাতিয়া যুবদল আহ্বায়ককে শোকজ ১ মাসে ৬ ডাকাতি সংগঠিত চন্দনাইশ হাশিমপুর বৌদ্ধ বিহারে ডাকাতি কর্ণফুলী প্রেস ক্লাব ও দৌলতপুর সমাজ কল্যাণ পরিষদের মতবিনিময় নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়নে ১কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ৩ জন আটক 

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন 

শাহাদাত হোসেন রাসেল, নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার

মাদক ব্যবসা, মাদক সেবন ও পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশ। মাদকসংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছ থেকে সংগ্রহ করতে থানার সামনে স্থাপন করা হয়েছে ‘অভিযোগ বক্স’।

 

সাধারণ মানুষ নাম প্রকাশ না করে বা নিরাপদে এ বাক্সে মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের নাম-ঠিকানা ও তথ্য লিখিতভাবে দিতে পারছেন।

 

জানা গেছে, গত মঙ্গলবার থানায় এ বক্স স্থাপন করা হয়। এখন থেকে উপজেলার যেকোনো ব্যক্তি নিজের পরিচয় সম্পূর্ণ গোপন রেখে মাদক সংক্রান্ত তথ্য লিখে এই বক্সে জমা দিতে পারবেন।

 

তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে বলে জানিয়েছে থানা পুলিশ। পরিচয় প্রকাশের ঝুঁকি ছাড়াই মাদক সংশ্লিষ্টদের তথ্য পুলিশকে জানানোর সুযোগ

থাকায় উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা।

 

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের আটক করা হচ্ছে। বিপুল পরিমাণ মাদক উদ্ধার হচ্ছে। মাদকের বিস্তার ঠেকাতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার আহ্বানে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

 

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। তবে পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল করা সম্ভব নয়। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদক কারবারিদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা সহজ হবে। তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে এবং প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net