1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ায় একমাসে ২০হজার গাছের চারা রোপন করবে ছাত্রলীগ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ

চকরিয়ায় একমাসে ২০হজার গাছের চারা রোপন করবে ছাত্রলীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩০৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: কেন্দ্রীয় নির্দেশনা পেয়ে চকরিয়ায় একমাসে অন্তত ২০হাজার গাছের চারা রোপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ। শনিবার ২৭জুন দুপুর আড়াইটার দিকে বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির একাধিক চারাগাছ রোপন করে মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ।

উদ্বোধন পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ছাত্রনেতা মোহাম্মদ মারুফ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের কাজে ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে। দেশকে উন্নয়ন ও অগ্রগতির দিকে নিয়ে যেতে বাংলাদেশ ছাত্রলীগ ছাত্রসমাজকে সাথে নিয়ে কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক মাসব্যাপি চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে ২০ হাজার নানান প্রজাতির বনজ, ফলজ ও ঔষুধি গাছের চারা রোপন করা হবে এবং এই কার্যক্রম মাসব্যাপি অব্যাহত থাকবে। তাই আজকের ছাত্রসমাজকে করোনা পরিস্থিতির এই দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্রলীগের নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে।

এসময় বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কফিল উদ্দীন, রতন বড়ুয়া, সাবেক ছাত্রনেতা আরহান মুহাম্মদ, উপজেলা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম, চকরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জিকু, সাইফুল ইসলাম রানা, শাহা আকবর শামীম, ইউসুফ, ইয়ামীন, জয়, ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সালাহ উদ্দীন, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবনেতা আব্দুল হামিদ, ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন, বমুবিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net