ঢাকা   ০২:২৩:৩৪ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ খালেদা (২৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র্যাব ১৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪৭৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধি ঃ আটক খালেদা হ্নীলা ইউনিয়নের নয়া পাড়ার বাসিন্দা নুরুল আলমের মেয়ে।

এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোঃ শেখ সাদী।

রবিবার ২৮ জুন সকাল ১১ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কিছু কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ব্রাক অফিসের সামনে রাস্তার উপড় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব ১৫ এর একটি চৌকশ অভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে র্যাব সদস্যরা ধাওয়া করে একজন নারী মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

পরে তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আব্দুল্লাহ মোঃ শেখ সাদী বলেন, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ প্রক্রিয়া শেষ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি