ঢাকা   ১০:২৬:৫১ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

নরসিংদীতে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৪২০ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : ”সড়ক পরিবহন আইন-২০১৮”। আইনটি আগামী ১লা জুলাই হতে কার্যকরের লক্ষ্যে নরসিংদী জেলার বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ জুন) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় হয়।

এ সময় পুলিশ সুপার গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, ফিটনেসবিহীন কোন গাড়ী রাস্তায় বের না করা, রুট পারমিটের শর্ত লঙ্ঘন এবং টেক্স টোকেন হালনাগাদ না করা পর্যন্ত রাস্তায় গাড়ী বের করা যাবে না।

এছাড়া, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্সব্যতীত কোন গাড়ীর চালক দ্বারা গাড়ী না চালানোর জন্য বলা হয়। সবাইকে সরকারী আইন মেনে চলা এবং আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতার আহবান জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। অন্যদের মধ্যে অারো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস-ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি