ঢাকা   ০২:৩৩:৪৫ এএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ

নোয়াখালীতে আদালত খুলে দেওয়ার দাবিতে আইনজীবীদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৩৬৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীতে স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত খুলে দেওয়ার দাবি জানিয়ে মানববন্ধন-সমাবেশ করেছে জেলা জজ কোর্টের আইনজীবীরা।মঙ্গলবার (৩০ জুন) সকাল দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।সকাল সাড়ে ১০টা থেকে জেলা আইনজীবী সমিতির সদস্যরা জড়ো হয় প্রেসক্লাবের সামনে। পরে তারা স্বাস্থ্যবিধি মেনে ১২টার দিকে তাদের দাবির সপক্ষে মানববন্ধনে মিলিত হয়।এ সময় বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল গোফরান ভূঞা, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক গুলজার আহমেদ জুয়েল ও সদস্য গোলাম আকবরসহ অনেকে।বক্তারা বলেন, দীর্ঘ কয়েক মাস আদালত বন্ধ থাকার পরও বিচারপতি, আইনজীবী আইনের অনেক কর্মকর্তা করোনায় মৃত্যু বরণ করেছে। বর্তমানেও দুই শতাধিকের মতো আক্রান্ত রয়েছে। অর্থাৎ আদালত বন্ধ রেখেও সংক্রামণ ঠেকানো যায়নি। অথচ, আদালত বন্ধ থাকায় মামলা জট বৃদ্ধি পাচ্ছে, সাধারণ মানুষ বিচার পাচ্ছে না, আইনজীবীরাও অর্থনৈতিক সংকটে পড়েছে। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি