1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বামীকে কিডনী দিয়ে অনন্য নজির স্থাপন করলেন স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

স্বামীকে কিডনী দিয়ে অনন্য নজির স্থাপন করলেন স্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৩০ বার

জিয়াউর রহমান- লালমাই প্রতিনিধিঃ কুমিল্লা জেলার লালমাই উপজেলায় কিডনি রোগে আক্রান্ত চাঁনকলমিয়া গ্রামের নাসির উদ্দিন মজুমদারকে কিডনি দান করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তার স্ত্রী খোদেজা আক্তার।

গত ২ মাস ঢাকার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়ে ডাঃ এর নিবির পরিচর্যায় থেকে গতকাল
৩০শে জুন মঙ্গলবার সন্ধায় তাদের সফল কিডনী
ট্রানসপ্লান সার্জারি সম্পুর্ন হয়,বর্তমানে তারা দুজনে হাসপাতালের চিকিৎসাধীন আছেন।
জানা যায়,বাগমারা দক্ষিন ইউনিয়নের চাঁদকলমিয়া মজুমদার বাড়ির সৌদিআরব প্রবাসী নাসির উদ্দিন মজুমদার পেশায় একজন সিভিল ইন্জিনায়ার তিনি দেশে কিছুদিন বেসরকারি চাকুরি করার পর উন্নত জীবনের আশায় চলে যান সৌদিআরব।
সেখানে দীর্ঘদিন কাজ করার পরে শারিরীক অবস্থার অবনতি হলে শারিরীক অসুস্থতা নিয়ে দেশে চলে আসেন এবং স্থানিয় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নেন।
শারিরীক অবস্থার অবনতি হওয়ায় গত বৎসরের শেষের দিকে আবার হাসপাতালে ভর্তি হন,তখন ওনার সকল পরিক্ষা করার পর ডাক্তার বলেন তার দুটি কিডনী অকার্যকর হয়েগেছে,আগামী তিন,চার মাসের মধ্যেই যদি একটি কিডনী স্হাপন করতে পারেন,তাহলে আপনি আগের মতন সুস্হ হওয়ার সম্ভব।
চিকিৎসকের পরামর্শ’র পর গত একবছর প্রতি সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করে করে জীবনের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন,পাশাপাশি কিডনী খোজাখুজি শুরুকরেন,ওনার মা,বোন সহ নিকট পরিজনের অনেকের সাথে যোগাযোগ করলেন কিন্তুু কারো সাথে ওনার টিসুর মিল হচ্ছে না,ওনার মায়ের ডায়বেটিস থাকায় তিনি কিডনি দিতে পারবেন না,এরই মাঝে ওনার স্রী খোদেজা আক্তারের টিসু ও ব্লাড গ্রুপ মিল থাকায় রবিবার তিনি তার স্বামীকে কিডনি দানের মধ্যদিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করেন।

স্ত্রী খোদেজা আক্তার বলেন,
আমি আমার স্বামীকে আমার একটি কিডনী দান করে বাকি যে কয়টা দিন রব আমাদের হায়াৎ রেখেছেন সেই কয়েকদিন যেন একসাথে থাকতে পারি তাতেই আমি খুশি।
আমি বলেছিলাম আমার রক্ত,টিসু আমার স্বামীর সাথে না মিললেও আমি আমার কিডনী আমার স্বামীকে দান করতে প্রস্তুত,আল্লাহ পাক আমার ভালবাসাটাকে কবুল করে নিলেন,আমার সাথে আমার স্বামীর ব্লাড গ্রুপ ও টিসু মিলেগেল এবং আমি কিডনি দানের সিদ্ধান্ত নিয়েছিলাম।

নিজের জিবনের মায়া না করে স্বামীর জীবন বাঁচানোর জন্য একটি কিডনী দান করে ভালবাসার মাইলফলক তৈরি করেছেন খোদেজা আক্তার যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net