1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

করোনায় আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ২২৩ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার: দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছুঁই ছুঁই করছে। গত ৮মার্চ দেশে সর্বপ্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুরুর দিকে সংক্রমণের সংখ্যা কম থাকলেও ধীরে ধীরে তা বাড়তে থাকে। গতকাল ৩০ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জন। আজকালের মধ্যেই আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত ২৯ জুন দেশে একদিনে সর্বোচ্চ ৪ হাজার ১৪ আক্রান্ত হন।

শুরুর দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও কিভাবে সংক্রমণ বৃদ্ধি পেল তা খুঁজে দেখতে পেছন ফিরে তাকালে দেখা যায় গত ২২ জানুয়ারি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা সর্তকতা জারি হয় এবং চীন থেকে ফেরত যাত্রীদের স্ক্রিনিং শুরু হয়।

গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ৩১২ জন যাত্রী দেশে ফেরেন। তাদের কারো মধ্যে করোনা শনাক্ত হয়নি।

পরবর্তীতে ৮মার্চ দেশে প্রথম তিনজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে দুজন ইতালি ফেরত পুরুষ এবং তাদের আত্মীয় একজন নারী ছিলেন। গত ১৮ মার্চ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে প্রথম ৭০ বছর বয়সী একজন বৃদ্ধের মৃত্যু হয়। মার্চের শেষে আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫১ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫ জন।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছেম, গত ৬ এপ্রিল দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০০ জনে দাঁড়ায়। পরবর্তীতে ১৪ এপ্রিল ১ হাজার, ৩ মে ১০ হাজার, ১৮ মে ২৫ হাজার, ১ জুন ৫০ হাজার, ১১ জুন ৭৫ হাজার এবং ১৮ জুন আক্রান্তের সংখ্যা ১ লাখে পৌঁছে যায়। পরবর্তী ১২ দিনে অর্থাৎ গতকাল ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১ লাখ ৪৫ হাজার ৪৮৩ জনে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net