1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা নোয়াখালীর চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন  আলোর পথে এক ধাপ এগিয়ে প্রত্যয়ের প্রথম অজুখানার শুভ উদ্বোধন নোয়াখালী কোম্পানীগঞ্জের চরপার্বতীতে সালিসি বৈঠকে হামলা-ভাংচুর, বিএনপি নেতাসহ আহত ৫  নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসউদের মিথ্যাচারের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন  নবীনগরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে ভ্যান প্রদান চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত-৩ ভবিষ্যতে জ্বালানি সমস্যায় না পড়তে হয়, সে জন্য কাজ করছে সরকার চন্দনাইশে হিজরা ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত-৪

ভার্চুয়াল আদালত বন্ধের দাবীতে ঝিনাইদহে আইনজীবিদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৮৭ বার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ভার্চুয়াল কোর্ট বন্ধ ও স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা আইনজীবি সমিতির কার্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করে আইনজীবিরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে আইনজীবি নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবিরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন সাবেক জিপি এ্যাড, সুবীর কুমার সমাদ্দার, জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.শেখ আব্দুল্লাহ মিন্টু, আইনজীবি বদিউজ্জামান বদি, মনিরুল ইসলাম মিল্টন, রবিউল ইসলাম, রিপন হোসেন। এসময় আইনজীবিদের সাথে একাত্বতা প্রকাশ করেন জেলা আইনজীবি সমিতির সভাপতি খান আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া মিলন।
এসময় বক্তারা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশনায় ভার্চুয়াল কোর্টের কার্যক্রম শুরু হলেও লজেস্টিক সাপোর্টসহ নানাবিধি সমস্যার কারণে তা পরিচালনা করা দুরূহ হয়ে দাড়িয়েছে। ফলে মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। এমনকি তাদের জামিনে মুক্তি পাওয়ার মানবাধিকারও লংঘিত হচ্ছে। নেতৃবৃন্দ এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান। দৃশ্যমান ন্যায় বিচার প্রতিষ্ঠা ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে ভার্চুয়াল আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা করে স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net