1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরে ফেরার পথে ইলিশ বোঝাই ফিসিং ট্রলার আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত মাগুরা শ্রীপুরের খামারপাড়া বাজারে দূর্ধর্ষ চুরি সংগঠিত চট্টগ্রাম জেলা পুলিশের কাবাডি টুর্নামেন্টের ফাইনাল : হাটহাজারীকে হারিয়ে চ্যাম্পিয়ন বাঁশখালি নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ নেতাদের নিয়ে ইউএনও’র ভূরিভোজ, এলাকায় তীব্র ক্ষোভ অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী নারী ও ইউনিয়ন বিএনপির সভাপতির সংবাদ সম্মেলন অপ্রতিম হত্যায় আসামিদের দায় স্বীকার, দ্রুত বিচারের ব্যবস্থা করছে সরকার

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরে ফেরার পথে ইলিশ বোঝাই ফিসিং ট্রলার আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৫৫ বার

নইন আবু নাঈম, বাগেরহাট ঃ
মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে ইলিশ ধরে ফেরার পথে এফবি মায়ের দোয়া নামে বরগুনার একটি ফিসিং ট্রলার আটক করেছে শরণখোলা উপজেলা প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাত ১২ টায় বলেশ্বর নদী থেকে ট্রলারটি আটক করা হয়। বুধবার সকালে ট্রলার মালিককে জরিমানা করে ট্রলারে থাকা ইলিশ নিলামে বিক্রী করে দেয়া হয়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, ইলিশ প্রজননের জন্য বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ কওে সরকার। কিন্তু কিছু অসাধু মৎস্য ব্যবসায়ী গোপনে জেলেদের প্রলোভন দিয়ে ইলিশ ধরতে সাগরে পাঠান। এমনভাবে মঙ্গলবার রাত ১২ টার দিকে বরগুনার ফোরকান হাওলাদারের একটি ট্রলার বঙ্গোপসাগর থেকে গোপনে মাছ ধরে বলেশ্বর নদী দিয়ে বাগেরহাট মোকামে যাচ্ছিল। এসময় ট্রলারটি থামানোর জন্য সংকেত দিলে আরো দ্রæত চালিয়ে পালানোর চেষ্টা করে । তখন স্পিড বোড নিয়ে ধাওয়া করে কুমারখালী এলাকা থেকে ট্রলারটি আটক করে রায়েন্দা মৎস্য ঘাটে নিয়ে আসা হয়। পরদিন বুধবার সকালে ট্রলার মালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে ট্রলারে থাকা ইলিশ নিলামে বিক্রী করে এক লাখ ৫২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়। এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় তার সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net