1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে দু’টি পরিবারকে একঘরে করে রেখেছে প্রভাবশালী মহল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার গভীর রাতে ক্যাটরিনার বাড়ি থেকে বের হচ্ছিলেন রণবীর, তারপর যা ঘটে বিশ্বনেতাদের আপ্যায়নে ভারতের নিরামিষ ভোজ তেলের বাজারে বড় উত্থান একলাফে ১০৭ ডলার শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জনগণের সেবক হিসেবে কাজ করুন : কর্মকর্তাদের উদ্দেশ্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল পে-স্কেলের গেজেট প্রকাশে লাগবে আরও সময়, আসছে ৭ পৃথক এসআরও উন্নয়নের স্বার্থে দেশ বিরোধী ষড়যন্ত্রকারিদের কোন ছাড় দেয়া হবেনা -জেলা আইন শৃঙ্খলা সভায় এম পি মনোযার হোসেন খান নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসংক্রান্ত তথ্য পেতে থানায় অভিযোগ বক্স স্থাপন  ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির

নবীগঞ্জে দু’টি পরিবারকে একঘরে করে রেখেছে প্রভাবশালী মহল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় দু’টি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের মৃত- আব্দুল হেকিমের পুত্র মোঃ আব্দুল আউয়াল (আজ) বুধবার দুপুরে নবীগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন। পূর্ব শক্রতার জের ধরে এবং ভুমি জবর দখলে বাধা প্রদান করায় তাদেরকে প্রভাবশালী মহল একঘরে করে রেখেছে বলে তিনি সংবাদ সম্মেলনে জানান। ওই গ্রামের মৃত হাজ্বী আকবর উল্লাহর পুত্র খালিছ মিয়া ও তার ভাতিজা আবু সালেহ জীবন এবং তাদের লোকজন ওই দু’টি পরিবারের সদস্যদেরকে একঘরে করে রাখার পাশাপাশি নানা ভাবে হুমকি ধামকি প্রর্দশন, চাঁদা দাবী এবং ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানী করছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। একঘরে করে রাখায় আব্দুল আউয়ালসহ দু’টি পরিবারের লোকজন কোথায়ও যেতে পারছেন না এমনকি সরকারী রাস্তাও তারা ব্যবহার করতে পারছেন না। ফলে তারা সামাজিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এ ব্যাপারে গত ২৮ জুন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় এমপি, জেলা প্রশাসক ও থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে যথা সম্ভব আইনানুগ পদক্ষেপ গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net