1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
একাদশ বর্ষে পা রাখলো বাংলানিউজ- দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি

একাদশ বর্ষে পা রাখলো বাংলানিউজ-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৬৫ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ ১০ পেরিয়ে পথচলার ১১তম বর্ষে পা রাখলো দেশের সর্ববৃহৎ ও দ্রুততম অনলাইন নিউজপোর্টাল বাংলা নিউজ টুয়েন্টিফোর।

বুধবার (১ জুলাই) সন্ধ্যায় ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউসের বাংলানিউজ কার্যালয়ে এ উপলক্ষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

করোনাকালে অনাড়ম্বর এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজটোয়েন্টিফোরের সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের চিফ কো-অর্ডিনেটর মোহাম্মদ গোলাম (বিগ ম্যাক) এবং বাংলানিউজ সম্পাদক জুয়েল মাজহার প্রমুখ।

…বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বাংলানিউজের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভকামনা জানিয়ে বলেন, বাংলানিউজ অনেক ভালো করছে। এভাবেই সফলতার সঙ্গে আরো এগিয়ে যাক বাংলানিউজ, এই কামনা করি।

কালেরকণ্ঠ সম্পাদক ও কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বলেন, বাংলানিউজকে প্রথমেই অভিনন্দন জানাই দীর্ঘ বছর পথ পাড়ি দিয়ে আসার জন্য। বাংলাদেশসহ সারা বিশ্বে তারা একটি বিশেষ জায়গায় অবস্থান করে নিয়েছে। বসুন্ধরা গ্রুপ যেখানে হাত দেয় সেখানেই সোনা ফলে। বসুন্ধরার মূল স্লোগান ‘দেশ ও মানুষের কল্যাণে’। আমরা যে যেখানেই আছি কালেরকণ্ঠ, নিউজটোয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান সবাই কিন্তু দেশ ও মানুষের কল্যাণে কাজ করছি। বাংলানিউজ তাদের জায়গা থেকে যে সার্ভিস দিচ্ছে তাতে কিন্তু আমরা বসুন্ধরাকে এগিয়ে নিচ্ছি।

‘আমি মনে করি, এই সোনা ফলানো জায়গাটি বাংলানিউজের ক্ষেত্রেও ঘটেছে কিংবা অন্য প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও হয়েছে। ইস্ট-ওয়েস্ট মিডিয়ার প্রতিটি সংবাদমাধ্যমই একটি উচ্চতম জায়গায় পৌঁছেছে। আমাদের পেছনে ফিরে তাকাতে হয় না। সামনের দিনে আমরা আরো এগিয়ে যেতে চাই। আমরা যা করি যেন দেশ ও মানুষের কল্যাণের জন্য করি। বসুন্ধরা আলোকিত হলে আলোকিত হবে বাংলাদেশ।’

ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী বলেন, বাংলানিউজটোয়েন্টিফোর এখন দেশে এবং দেশের বাইরে অত্যন্ত সাবলীল, সুনামের সঙ্গে প্রতিষ্ঠিত। আজকের এই দিনে সেটা ধরে রাখার জন্য সবাইকে অভিনন্দন জানাই। বর্তমানে যেসব নিউজপোর্টাল আছে সেগুলোর মধ্যে বাংলানিউজ অনেক বেশি দ্রুত খবর দেয়। রিপোর্টারদের গাইড করার জন্য আমাকে বাংলানিউজ খুলতে হয়, এটা বাংলানিউজের ক্রেডিট।

‘আমার রেটিং অনুযায়ী বর্তমান নিউজপোর্টালগুলোর মধ্যে বাংলানিউজ নাম্বার ওয়ান। সব সময় নিউজ মনিটর করার জন্য বাংলানিউজ অপরিহার্য। কোনো নিউজ মিস করছি কিনা সেটা দেখার জন্য বাংলানিউজ দেখতে হবে। আজকের দিনে আমি অনেক শুভকামনা জানাই।’

সব শেষে সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বাংলানিউজ সম্পাদক জুয়েল মজহার বলেন, আমরা ১০ বছর পেরিয়ে ১১ বছরে যাত্রা শুরু করলাম। এই দীর্ঘ পথে আমরা বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। যারা বাংলানিজের হাল ধরে আছেন তারা সবাই তরুণ। বাংলানিউজ তারুণ্য ও মেধার সমন্বয়। ২৪ ঘণ্টা ‘যখনই ঘটনা তখনই সংবাদ’- এই চ্যালেঞ্জের জায়গায় বাংলানিউজ সারা বিশ্বে একটি অবস্থান করে নিয়েছে।

..‘এটি বাই-লিংগুয়াল (দ্বিভাষিক) নিউজপোর্টাল। আমরা প্রতি মুহূর্তে নতুন নতুন আইডিয়া উপহার দেবো পাঠকদের। তারুণ্যের শক্তিতে বাংলানিউজ এগিয়ে যাবে। সৎ, নিরপেক্ষ সংবাদ সব সময় পরিবেশন করবে।’

দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাদের চলার পথে বিভিন্ন সময় যারা সবচেয়ে বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের মধ্যে বসুন্ধরার কর্ণধার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান অগ্রগণ্য। আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সমর্থন, প্রেরণা আমাদের চলার পাথেয়। আমাদের কঠিনতম সময়ে মহীরূহের মতো পাশে এসে দাঁড়িয়েছেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।

‘পরামর্শ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থেকেছেন কালেরকণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরীসহ ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের অনেকে।’

‘বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চিফ কো-অর্ডিনেটর এবং ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের (ইডব্লিউএমজিএল) হেড অব আইটি মুহাম্মদ গোলাম (বিগ ম্যাক) বিভিন্ন সময়ে বাংলানিউজকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।’

‘এছাড়া চারপাশের বহু মানুষের সহযোগিতা, প্রেরণায় এগিয়ে চলেছি, এগিয়ে যেতে চাই। সবার কাছে আমি এবং আমার টিম কৃতজ্ঞ,’ যোগ করেন তিনি।

২০১০ সালের ১ জুলাই দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের সবচেয়ে জনপ্রিয় অনলাইন এ সংবাদমাধ্যমটি।

একদল উদ্যমী, প্রযুক্তিপ্রেমী, কর্মচঞ্চল, মেধাবী তরুণের হাত ধরে শুরু হয় এর শুভযাত্রা। দশ বছরের এ পথচলায় বাংলানিউজ জয় করেছে কোটি মানুষের হৃদয়। ‘সংবাদ বিনোদন সারাক্ষণ’- এ প্রতিপাদ্যে যাত্রা শুরু করা বাংলানিউজ সবার আগে সঠিক তথ্য পরিবেশন করে আজ দেশ ও দেশের বাইরে কোটি পাঠকের ভরসার আশ্রয়স্থল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net