1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বাস্থ্যবিধি মেনেই করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে : পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেলোয়ার-সভাপতি, হামিদ-সম্পাদক চন্দনাইশ প্রেস ক্লাবের কার্যকরি পরিষদ গঠন কুমিল্লায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে মালেক-নুরজাহান ফাউন্ডেশনের ঈদ উপহার  আঞ্চলি শ্রমিক দল নাসিরাবাদ,জালালাবাদ,ষোলশহর শিল্প অঞ্চলের ইফতার মাহফিল সম্পন্ন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পুনর্গঠন উপলক্ষে কাউন্সেলিং অধিবেশন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  কর্ণফুলী গ্রুপ লিঃ এর ইফতার মাহফিল ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত এক সময়ের খরস্রোতা আলীয়াবাদ-মাঝিকাড়া খাল এখন ময়লার ভাগাড় জাতীয় পুরুষ্কার প্রাপ্ত পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনেই করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে : পাজেপ চেয়ারম্যান কংজরী চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৬৬ বার

আবদুল আলী গুইমারা, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেছেন, করোনা মহামারীর শুরু থেকেই পাহাড়ের কর্মহীন গৃহবন্দি মানুষের পাশে দাড়িয়েছে পার্বত্য জেলা পরিষদ। বাংলাদেশের কোন মানুষ না খেয়ে মরেনা মন্তব্য করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার শুরু থেকেই টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির নেতৃত্বে আমরা কর্মহীন মানুষের মাঝে সমভাবে ত্রাণ বিতরন করে যাচ্ছি। আমাদের এ কর্মতৎপরতা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সাড়ে ১০ টার দিকে করোনা প্রাদুর্ভাবে গৃহবন্ধী শ্রমজীবি, দু:স্থ ও হত-দরিদ্র মানুষের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ছয় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ কালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ছোবলে সারাবিশ্ব স্তম্বিত। এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে চলছে আমাদের লড়াই। কোন অস্ত্র বা গোলাবারুদ নয়, স্বাস্থ্যবিধি মেনেই এ ভাইরাসের বিরুদ্ধে লড়তে হবে। স্বাস্থ্যবিধি মেনেই করোনা ভাইরাস মোকাবেরা করতে হবে।

মাটিরাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরার সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণী অনুষ্ঠানে মাটারাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. আব্দুল জব্বার, মাটিরাঙা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান, ও মাটিরাঙা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙীর আলম প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় মাটিরাঙা ইউসিসিএ লি. এর চেয়া্যান মো. জাকির হোসেন বাবলু, মাটিরাঙা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক কোকোনাথ ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য দিপার মোহন ত্রিপুরা, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য চন্দ্র কিরণ ত্রিপুরা ও মলেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও স্থানীয় হেডম্যান কার্বারী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মাটিরাঙা ইউনিয়ন পরিষদের সামনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net