1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গণপূর্ত বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা -কর্মচারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

মাগুরায় গণপূর্ত বিভাগের শ্রেষ্ঠ কর্মকর্তা -কর্মচারী পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৩৪০ বার

মোঃ সাইফুল্লাহ ঃ মাগুরা গণপূর্ত বিভাগের ২০১৯-২০২০ অর্থ বছরের শ্রেষ্ঠ কর্মকর্তা -কর্মচারী পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত তহয়েছে।
আজ ২ জুলাই বৃহস্পতিবার বিকালে নির্বাহী প্রকৌশলীর বাসভবনে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল প্রকার স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে অনুষ্ঠান এর কার্যক্রম শুরু হয়। মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-বিভাগীয় প্রকৌশলীসহ সকল কর্মকর্তা -কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে কোভিড-১৯ এর কারণে মৃত্যু বরণ কারীদের আত্মার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মাগুরা গণপূর্ত বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি দেখানোর পরেই শ্রেষ্ঠ কর্মকর্তা -কর্মচারীর নাম ঘোষণা করা হয়। শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার গ্রহণ করেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল, উপ-সহকারি প্রকৌশলী মোঃ সাইফুজ্জামান ও মোঃ নাজমুল হোসাইন । শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে অফিস সহকারি কাম কম্পউটার মুদ্রাক্ষিক লিটন কুমার ঘোষ, হিসাব সহকারি সুবোধ রয় এবং জিপ চালক মহসিন আলীকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া, কোভিড-১৯ প্রতিরোধে সফলতায় বিশেষ পুরস্কার লাভ করেন উপ-সহকারি প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান এবং মোঃ ফারুক হোসেন।

শ্রেষ্ঠ কর্মকর্তা -কর্মচারীদের পুরস্কার হিসেবে সনদপত্র, ক্রেস্ট এবং বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান করা হয়। এছাড়াও, মাগুরা গণপূর্ত বিভাগের সকল কর্মকর্তা -কর্মচারীদের পক্ষ থেকে নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সম্মাননা স্মারক দেওয়া হয়।
মাগুরার নির্বাহী প্রকৌশলী এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুল্লাহ আল মামুন তাঁর সমাপনী বক্তব্যে কোভিড-১৯ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net