1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগর হানাদারমুক্ত দিবস আজ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

নবীনগর হানাদারমুক্ত দিবস আজ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৮ বার

আইকে ইব্রাহীম:
আজ ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মহান মুক্তিযুদ্ধে পাকসেনাদের কবল থেকে নবীনগরকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধারা সর্বশেষ সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হন। ৮ ডিসেম্বর কড়ইবাড়ি থেকে অগ্রসর হয়ে সম্মিলিত মুক্তিযোদ্ধারা ইব্রাহিমপুরের সুদন মিয়ার বাড়িতে অবস্থান করেন। ঐ রাতেই মুক্তিযোদ্ধারা নবীনগর আক্রমণের যাবতীয় নীল নকশা তৈরি করেন।
৯ ডিসেম্বর ভোরে উত্তর ও দক্ষিণ দিক থেকে মুক্তিযোদ্ধারা যুগপৎ মরণপণ আক্রমণ চালায়। পাকিস্তানী সৈন্যরা রাজাকারসহ তখন নবীনগর হাইস্কুলের ছাদে ও নবীনগর থানা ভবনের ব্যাঙ্কারে অবস্থান করছিল। এছাড়া বেশ কিছু রাজাকার জমিদার বাড়ির দোতলায় অবস্থান করছিল। ১১ ডিসেম্বরের মধ্যে মুক্তিযোদ্ধারা নবীনগর হাইস্কুল ছাড়া সমগ্র সদর নবীনগর দখল করে ফেলে। থানার সৈন্য ও রাজাকাররা ইতোমধ্যে হাইস্কুলের ব্যাংকারে আশ্রয় নেয়। ১২ ডিসেম্বর সকালে সারেন্ডারের ব্যাপারে পাকিস্তানী সৈন্যদের মধ্যে মতানৈক্যের সৃষ্টি হয়। ১৩ ডিসেম্বর দুপুরে মিত্র বাহিনীর একটি হেলিকাপ্টার নবীনগর সদরের উপর চক্কর দিতে থাকে এবং অয়্যারলেসে ব্রাহ্মণবাড়িয়া থেকে দুরপাল্লার ভারী আর্টিলারী শেলিং এর দিক সংকেত প্রদান করে। ১৪ ডিসেম্বরের মধ্যে নবীনগর হাইস্কুল ছাড়া সমগ্র নবীনগর সদর শক্রমুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net