1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়া খাসমহাল এলাকায় ড্রেন সোজা করণের দাবি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

পটিয়া খাসমহাল এলাকায় ড্রেন সোজা করণের দাবি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৯৩ বার

পটিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পটিয়া সদরের পটিয়া পৌরসভার ড্রেন নির্মাণ প্রকল্পের খাসমহাল এবাদতখানা- অফিসার্স ক্লাব পর্যন্ত ড্রেন সোজা করণের দাবি জানিয়েছে এলাকারা গন্যমান্য ব্যক্তিবর্গরা।

উক্ত ড্রেন সোজাকরণ হলে পটিয়া সদরের পোস্ট অফিস এলাকায় বর্ষা মৌসুমে মহাসড়কে জলাবদ্ধতা ও মহাসড়কে যাতায়তের সুবিধা, সড়ক দূর্ঘটনা রোধ, পটিয়ার সৌন্দর্যসহ পৌরবাসী বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন বলে স্থানীয়রা জানান।

সম্প্রতি বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া লিখিতভাবে সংশ্লিষ্ঠ দপ্তরে গত ২৮ জুন পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ ও গত ২০ জুন সহকারী কমিশনার (ভূমি) ইনামুল হাসানকে জানিয়েছেন। মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়ার লিখিতভাবে বিষয়টি জানানোর পর সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ বৃহত্তর স্বার্থে ড্রেন সোজা করণের বিষয়টির আশ্বাস দেন।

এ বিষয়ে পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ জানান, ড্রেনটি সোজা করণের বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।

এ প্রসঙ্গে বীরমুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া বলেন, ড্রেন নির্মাণের সময় উক্ত জায়গায় সোজা করা হলে পৌরবাসীর উপকৃত হবে, পটিয়া শহরকে একটি আধুনিক শহর গড়তে হলে এই ড্রেন সোজা করণের বিকল্প নাই যার কারণে আমি নিজেই উদ্যাগি হয়ে কাজ করে যাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net