1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কোথায় করোনা আতঙ্ক, কেন্দ্রীয় শহীদ মিনারে এত মানুষের ভিড়! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

কোথায় করোনা আতঙ্ক, কেন্দ্রীয় শহীদ মিনারে এত মানুষের ভিড়!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৭৭ বার

বিশেষ প্রতিবেদকঃ মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ
হঠাৎ করে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে তাকাতেই চক্ষু চড়কগাছ। লোকে-লোকারণ্য শহীদ মিনারের চৌহদ্দি। কেউ দাঁড়িয়ে দলবেঁধে গল্প করছেন, কেউ বেদীতে হেঁটে বেড়াচ্ছেন আবার কেউবা কাছাকাছি-পাশাপাশি বসে গল্প করছেন। কয়েকজন উঠতি বয়সীকে সিগারেটের ধোঁয়া কুণ্ডলী বানিয়ে উপরের দিকে ছুড়ে মারছেন। একটি ছোট্ট শিশুকে সুতোই বাঁধা বেলুন হাতে দৌড়ঝাঁপ করছে। উপস্থিত নারী-পুরুষ ও শিশুর অধিকাংশেরই মুখে মাস্ক নেই। স্বল্পসংখ্যক যাদের মুখে মাস্ক আছে তারাও মাস্ক মুখের নিচে নামিয়ে রেখে কথাবার্তা বলছেন। ফাঁকে ফাঁকে খাচ্ছেন চিনাবাদাম।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে সরেজমিন এমন দৃশ্য দেখা যায় কেন্দ্রীয় শহীদ মিনারের চারদিকে। গত তিন মাসের মধ্যে এ এলাকায় এত মানুষের সমাগম আর হয়নি।

কিছুদিন আগেও করোনা সংক্রমণের ভয়ে ভীতসন্ত্রস্ত নগরবাসীরা ভুলেও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আসতেন না। মাস-দুয়েক কেন্দ্রীয় শহীদ মিনার চৌহদ্দিতে কতজন মানুষ উপস্থিত হতো তা গুনে গুনে বলা যেত। কিন্তু আজ চিত্র ভিন্ন। দেশে করোনাভাইরাস সংক্রমণের আগে ছুটির দিনগুলোতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী নারী-পুরুষ শিশু যেমন এখানে ভিড় জমাতেন ঠিক তেমনি দৃশ্য আজ দেখা গেল।

উপস্থিত মানুষের স্বাস্থ্যবিধি মেনে না চলার (অধিকাংশের মুখে মাস্ক না থাকা, নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা ও সেনিটাইজার দিয়ে হাত ধৌত করা) এ দৃশ্য দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে দেশে করোনাভাইরাসের সংক্রমণ চলছে।

ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি দেখে কেউ বলতে পারবে না গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩ হাজার ১১৪ জন আক্রান্ত এবং ৪২ জনের মৃত্যু হয়েছে।

রাজধানীর মতিঝিল থেকে শামীম হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী ও ছোট ছোট দুই ছেলে-মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিলেন। করোনাভাইরাসের সংক্রমণের এই সময়ে কেন ছোট শিশুদের নিয়ে ঘুরতে এসেছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গত তিন মাস যাবত ঘরবন্দি থেকে শিশুরা বাইরে আসার জন্য পাগলপ্রায় হয়ে গিয়েছিল। এ কারণে সাহস করে আজ ঘুরতে বেরিয়েছেন। অনেকদিন পর ঘুরতে এসে শিশুরাও খুব আনন্দে মেতেছে। তবে এত মানুষ দেখে তিনি ভয় পাচ্ছেন বলে জানান।

রাজধানীর লালবাগের বাসিন্দা গৃহবধূ সুলতানা বেগম একাই শহীদ মিনারের পাদদেশে পায়চারি করছিলেন। তিনি জানান, প্রতিদিন বিকেলে তিনি এখানে হাঁটতে আসেন। গত তিন মাসের মধ্যে এত মানুষের উপস্থিতি তিনি দেখেননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net