1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে ছাত্রলীগের মানববন্ধনঃ ফলক ভেঙে এমপি দিদারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করা যাবে না - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

সীতাকুণ্ডে ছাত্রলীগের মানববন্ধনঃ ফলক ভেঙে এমপি দিদারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করা যাবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৩৪৮ বার

অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম:
সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলমের উদ্ভোধনের দুই দিনের মাথায় সীতাকুণ্ডে মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধনের ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ।
৪জুলাই শনিবার ১১ টায় ভাটিয়ারীস্থ শহীদ মিনারের সম্মুখে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ মডেল মসজিদ। মসজিদের উদ্বোধন ফলককে ভেঙে দেওয়া দুষ্কৃতিকারীদের পরিকল্পিত কাজ। সরকারের ভাবমুর্ত্তি ক্ষুর্ণ করতে একদল দুষ্কৃতিকারী রাতের আঁধারে মডেল মসজিদের উদ্বোধন ফলক ভেঙ্গে দিয়ে প্রমাণ করেছে তারা সরকারের উন্নয়নের বিরোধী। এভাবে ফলক ভেঙে এমপি দিদারের উন্নয়ন কাজকে বাধাঁগ্রস্ত করা যাবে না।
বক্তারা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় নির্দেশ দাতা ও জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত চিহিৃত পূর্বক গ্রেপ্তারের দাবীতে প্রশাসনের নীকট জোর দাবী জানান।
ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক শিহাব উদ্দিন, যুগ্ন আহবায়ক নাহিদুজ্জামান নিশাত, আহবায়ক কমিটির সদস্য আমজাদ হোসেন বাবলু, শাহরিয়ার হামিদ, তৌহিদুজ্জামান মেজবা, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি আলতাফ মাহমুদ,ছাত্রলীগ নেতা,রাকিন,রানা, তুষার, রিমন,ইফতি,আজাদ,
রাসেল মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৩ জুন মঙ্গলবার দুপুরে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় সাদেক মস্তান (রাঃ) উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে দৃষ্টিনন্দন এই মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্থানীয় সাংসদ দিদারুল আলম। এর দুইদিন পর দুষ্কৃতিকারীরা মসজিদের ফলকে এমপি দিদারের নাম থাকায় রাতের আঁধারে তা ভেঙে গুড়িয়ে দেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net