1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গড়াই/মধুমতির ভাঙ্গনে বাড়িঘরফসলী জমি বিলীন,হুমকির মূখে ভেরিবাধ ও বৈদ্যুতিক পিলার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে সিজারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ স্বজনদের ক্লিনিকে ভাঙচুর কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় গড়াই/মধুমতির ভাঙ্গনে বাড়িঘরফসলী জমি বিলীন,হুমকির মূখে ভেরিবাধ ও বৈদ্যুতিক পিলার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৯৫ বার

মোঃসাইফুল্লাহ: মাগুরায় হঠাৎ করেই গড়াই ও মধুমতি নদীর তীরবর্তী গ্রাম কমলাপুর-মাটিকাটাসহ বিভিন্ন এলাকার নদীতে ব্যাপক ভাঙ্গন শুরু হওয়ায় নদী তীরবর্তী বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। পদ্মার শাখা গড়াই – মধুমতি নদীর ভাঙ্গনে ইতোমধ্যে বেশ কিছু বাড়ি-ঘরসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে,অন্যত্র চলে গেছে অর্ধশতাধিক পরিবার। হুমকির মূখে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের ভেরিবাধ, পাকা রাস্তা,মাগুরা পল্লীবিদ্যুতের বৈদ্যুতিক পিলারসহ শতাধিক পরিবার।

এলাকাবাসী অনেকেেই জানান, হঠাৎ করে গড়াই / মধুমতি নদীতে প্রচন্ড স্রোত ও পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদীর তীরের মাটি ধসে পড়ে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। নদীর তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে বড় বড় ফাটল। স্থানীয় বাসিন্দাদের মনে আতংক দেখা দেয়ায় নদী তীরবর্তী বসতিরা বাড়ি ঘর অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। মাটিকাটা গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন,নারায়ন মন্ডল,মোতালেব হোসেন,অমলবালা,সুবর্ণ সরকার, মনিন্দ্রনাথ, অঞ্জলি রানী সরকারসহ বিভিন্ন লোক জানান, নদী ভাঙ্গনের ফলে তারা গৃহহারা হয়েছেন।

সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, ওই অঞ্চলে আমার বাড়ি। আমার বাড়ি থেকে ভাঙ্গনকবলিত স্থানের দূরুত্ব ১৫ মিটার হবে।তাই এটি দ্রুত সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডের নিকট অনুরোধ করছি।

কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী বিশ্বাস জানান, তিনি নদী ভাঙ্গনের বিষয়টি মাগুরা-১ আসনের সংসদ সদস্য, শ্রীপুর ইউএনও, মাগুরা জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বিভাগ মাগুরাকে অবহিত করেছেন।কিন্তু আজ পর্যন্ত তারা কোন ব্যবস্থা গ্রহণ করেননি।

এ ব্যাপারে মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরোয়ার জাহান সুজন জানান,আমরা মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীর ১০টি পয়েন্ট এবং মহম্মদপুর উপজেলার মধুমতি নদীর ২০টি পয়েন্ট ভাঙ্গন মেরামতের কাজ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাবনা আকারে পাঠিয়েছি। প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া গেলে নদী ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কমলাপুর-মাটিকাটা অঞ্চলে পরিদর্শন করার পর যদি ভাঙ্গন বেশী হয় তাহলে উক্ত বরাদ্দ থেকে কিছু অংশ নিয়ে ওখানে ভাঙ্গন রোধ কল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net