1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা মুরাদনগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত 

কুমিল্লা মুরাদনগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ২৬৪ বার

মোঃসাইফুল ইসলাম,কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের প্রতিবাদ ও নিউজ প্রকাশ করায় মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরীকে কুপিয়ে জখম করেছে শাহজাহান বাহিনীর লোকজন।

এ সময় তাকে বাঁচাতে এসে ইউপি চেয়ারম্যান শাহজাহান বাহিনীর লোকজনের হামলায় গুরত্বর আহত হয় তার বাবা অবসর প্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধূরী ও মা ফরিদা বেগম।

এ ঘটনায় অভিযুক্ত উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বিএসসি কে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত ৭জনকে আসামী করে শরিফের বাবা অবঃ প্রাপ্ত সৈনিক মুক্তিযোদ্ধা আবদুল মতিন চৌধূরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

আহত শরিফুল আলম চৌধুরী সমকাল পত্রিকার মুরাদনগর উপজেলা সংবাদদাতা ও উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামের আবদুল মতিন চৌধূরীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইউপি চেয়ারম্যান শাহজাহানের লোকজন সাংবাদিক শরিফুল ইসলামের বাড়িতে ঢুকে কিছু বুঝে ওঠার আগেই জোরপূর্বক টেনে হিছড়ে তাকে ঘর থেকে বের করে বাড়ির ওঠানে আনেন। প্রথমে দা দিয়ে কুপিয়ে তাকে জখম করেন পরে হাতুরী ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে তার দুই হাত পা ভেঙ্গে দেয়। এসময় দা দিয়ে তার মাথায় আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। তাকে বাঁচাতে এগিয়ে গেলে রামদা দিয়ে তার বাবার ডান হাতে কুপ দেন এবং রডের আঘাতে তার মায়ের বাম হাত ভেঙ্গে দেয়। তখন তাদের শোর চিৎকারেও চেয়ারম্যানের লোকজনের ভয়ে কেউ এগিয়ে আসার সাহস পায়নি। পরে তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক দ্রুত কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন। তার বাবা ও মা দু’জনেই মুরাদনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান শাহাজাহনকে গ্রেফতার করা হয়েছে। সাংবাদিক শরিফকে এ্যাম্বুলেন্স ভাড়া করে হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় তার বাবা আবদুল মতিন চৌধুরী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net