1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে গলাটিপে কিং কোবরা সাপ হত্যা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে সেনাবাহিনীর মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণের মদ, নগদ টাকা সহ ৫ জন আটক ঈদগাঁওয়ে সংরক্ষিত বন থেকে ২ কাঠুরিয়া আটক  তাজুল বাদ, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম ২১ নারীসহ জামায়াতের ৮৮ কর্মপরিষদ সদস্যের তালিকা প্রকাশ বায়েজিদ আরেফিন নগরে নির্মাণাধীন ভবন দখলের অভিযোগ কাগতিয়ার বিরুদ্ধে  ঈদগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন নবীনগরের মেঘনায় বালু সন্ত্রাসীদের সাথে গ্রামবাসীর সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি 

কক্সবাজারে গলাটিপে কিং কোবরা সাপ হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৫৪ বার

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার জেলা যেন বন্যপ্রাণীর জন্য হুমকি হয়ে উঠেছে। জেলাটিতে একের পর প্রাণী হত্যা হলেও কর্তৃপক্ষ অদৃশ্য কারণে যেন নীরব।

গত শনিবার জেলাটিতে একসঙ্গে দুটি ঘটনা বিষ্মিত করেছে এ দেশের বন্যপ্রাণী সংরক্ষকদেরও।

এদিন কক্সবাজার জেলার পানেরছড়া জঙ্গলে একটি মহাবিপন্ন মেটে কাঠ ময়ূর গুলি করে হত্যার পর রান্না করে খাওয়ার ঘটনা প্রকাশিত হয়।

আর এদিনই সোনার পাড়ায় একটি কিং কোবরা বা শঙ্খচূড় সাপকে গলা টিপে হত্যার অভিযোগও উঠেছে।

বন্যপ্রাণী গবেষক আদনান আজাদ আসিফ জানান, শনিবার সকাল ১০টায় ওই এলাকার একটি কবরস্থান থেকে সাপটি ধরেন স্থানীয় ওই ব্যক্তি। নিজের শক্তি প্রদর্শনের জন্য ছবিতে সাপ হাতে ধরে থাকা ব্যক্তি কিং কোবরাটিকে গলা টিপে হত্যা করেন।
যা খুবই দু:খজনক একটি ঘটনা।

তিনি বলেন, বড় একটি কিং কোববা ধরা হয়েছে- এমন খবর শুনে আমি দ্রুত ওই এলাকায় যাই. কিন্তু আমি পৌঁছনোর আগেই সাপটিকে হত্যা করে মাটিতে পুঁতে ফেলা হয়। পরে স্থানীয়দের কাছ থেকে ছবি ও ভিডিও সংগ্রহ করি।

কিং কোবরা বা শঙ্খচূড় সাপ বাংলাদেশে একটি দুর্লভ প্রজাতির সাপ। বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপের একটি। এটির ১৮ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। তবে হত্যা করা সাপটির দৈর্ঘ্য ছিল ৯ ফুট, উল্লেখ করেন গবেষক আদনান আজাদ আসিফ।

তিনি জানান, কিং কোবরা বাংলাদেশের সুন্দরবন, সিলেট বিভাগীয় বন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে কদাচিত দেখা যায়। বিষধর সাপটির মূল খাবার অন্যান্য সাপ। যা খেয়ে সাপের জনসংখ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কিং কোবরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net