1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

লালমনিরহাটে তিস্তার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৬৮ বার

মোঃ জাহিদ হোসেন, লালমনিরহাট: রোববার ৫ জুলাই ২০২০ দুপুর ২ টা পযন্ত বিপদ সীমার ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পাউবো জানান,অপরদিকে ধরলার পানি দুপুর ২ টা পযন্ত ৩১ঃ০৯ বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের উজানের পাহাড়ী ঢল ও টানা বর্ষণের কারনে তিস্তা ও ধরলা নদীর পানি ৩য় দফায় বৃদ্ধি পেয়েছে। নদী ২টি রুদ্ধমূর্তি ধারণ করেছে। তিস্তা ও ধরলা নদীর প্রায় ৫০টি চর ও দ্বীপচরে প্রায় ২৫হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। কোথাও কোথাও বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ঃ ৭৮সেন্টিমিটার। । শনিবার ভোর থেকে ক্রমেই বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পরে গতকাল শনিবার দুপুর ২টায় পরে কমে ১৮সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
এদিকে তিস্তার তীরবর্তী অঞ্চলের মানুষরা গেল ২ সপ্তাহে ৩য় দফায় বন্যার কবলে পড়েছে। লালমনিরহাট জেলায় বন্যা স্থায়ী রুপ নিয়েছে। ২ সপ্তাহে উজানের পাহাড়ী ঢল ও কয়েক দিনের বৃষ্টিতে তিস্তা নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এতে শুকিয়ে যাওয়া মৃত প্রায় তিস্তা ৩য় ধাপে আবারও ফুলে ফেঁপে উঠে ফিরে পেয়েছে চিরচেনা রুপ। তিস্তা ও ধরলা খুবেই খরস্রোতা নদী। নদী ২টির রুপ এখ রুদ্ধমূর্তি। কোথাও কোথাও দেখা দিয়েছে তীব্র নদী ভাঙ্গণ। ইতোমধ্যে প্রায় ২শত পরিবার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

তিস্তা ও ধরলার তীরবর্তী ৫টি উপজেলার প্রায় ২৫হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতীবান্ধার সানিয়াজান, গড্ডিমারী, সিন্দুর্না, পাটিকাপাড়া, সিংগিমারী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা, পলাশী, দূর্গাপুর। লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর, গোকুন্ডা, মোগলহাট ইউনিয়নের তিস্তা ও ধরলাা নদীর তীরবর্তি নিম্নাঞ্চলের প্রায় ২৫হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

হঠাৎ তিস্তা ও ধরলা নদীর পানি প্রবাহ বৃদ্ধির ফলে বন্যা চরাঞ্চলের সবজি, বাদাম, ধানের চারা ও ভূট্টাসহ ফসলের ব্যাপক ক্ষতির আশংকা করছে কৃষকরা । ফসলের ক্ষেত দীর্ঘদিন ধরে পানিতে ঢুবে গিয়ে পঁচে নষ্ট হয়ে গেছে। সাধারণত তিস্তা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয় মাত্র কয়েক ঘন্টার জন্য। কিন্তু এবারে ২ সপ্তাহ ধরে তিস্তার পানি ৩য় দফায় কয়েক দিন ধরে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা পাড়ে নারী শিশু বৃদ্ধ ও বৃদ্ধারা পানি বাহিত নানা রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। করোনার মধ্যে পানিবাহিত রোগ দেখা দেয়ায় মহামারির আশংকা দেখা দিয়েছে। জলমগ্ন হয়ে পড়ায় শুকনো জায়গা ও চারণ ভূমির অভাবে গবাদি পশুপাখির খাদ্য সংকটে পড়েছে।

তিস্তা ব্যারাজের ডালিয়ার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, উজানের পাহাড়ী ঢলে তিস্তার পানি প্রবাহ শুক্রবার রাতে থেকে বাড়তে থাকে। শনিবার ৪ জুলাই) বেলা ১২টায় বিপদসীমার ১৮সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিলো। ব্যারাজ রক্ষার্থে সবগুলো ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। তিস্তা নদীর নাব্যতা না থাকায় বিপদ সীমা অতিক্রম করলে তিস্তা নদীর ২ কুল উপচে যায়। শুস্ক মৌসুমে নদীর নাব্যতা ফিরাতে ডেজিং করা জরুরী হয়ে পড়েছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর জানান, বন্যার্থদের সহায়তায় স্থানীয় পর্যায়ে সরকারি সহায়তা পৌচ্ছে দেয়া হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা মোতাবেক সহায়তা করা হবে। সরকার দূর্যোগে দেশের মানুষের পাশে আছে। কোন মানুষ না খেয়ে মারা যাবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net