1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক নয় , যেন প্রবাহমান নদী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন  খাগড়াছড়িতে পিসিএনপির নির্বাচিত কমিটি বহাল, ফ্যাসিষ্টের করা আহবায়ক কমিটি প্রত্যাখান প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী

সড়ক নয় , যেন প্রবাহমান নদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ২৯২ বার

নইন আবু নাঈম,বাগেরহাট ঃ
রাস্তা হবে মানুষের চলাচলের সহায়ক কিন্তু সেই রাস্তা যদি হয় একটি প্রবাহমান নদীর মত তাহলে আমরা কি তাকে সড়ক বলতে পারি? বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন এবং যাত্রাপুর ইউনিয়নের সংযোগ সড়কের একমাএ সড়কটির কথা বলছি। যেটি বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কখনও কখনও দূর থেকে এটিকে দেখলে আপনি প্রবাহমান নদী বা খাল বলেও মনে করতে পারেন। বারুইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ‘বাগদিয়া’ গ্রাামের প্রধান সড়ক এটি। যাত্রাপুর বাজার থেকে ৮/১০ টি গ্রামে চলাচলের একমাত্র সহজ ও প্র্রধান সড়ক এটি। বিগত কয়েক বছর এই সড়কটির তেমন কোন সংস্কারের কাজ হয়নি বলে অভিমত ওই এলাকাে মানুষের। গত অর্থ-বছরে ভৈরব নদীটি খনন করার জন্য নদীর মাঝে বাঁধ তৈরী করাতে বৃষ্টির পানি সরবরাহরে উপযুক্ত ব্যবস্থা না থাকায় এই সড়ক সহ আশপাশের গ্রামের বেশ কিছু অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং রাস্তার বেশ কিছু অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যা পানিতে তলিয়ে যাওয়ার কারনে গর্তগুলি মানুষের নজর আন্দাজ করা সম্ভব হয়ে উঠছে না। ফলে জনসাধারণ প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। বর্তমানে রাস্তাটি পথচারীদের জন্য খুবই অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে,চলাচলের জন্য একমাত্র এই রাস্তাটি ছাড়া এলাকাবাসির বিকল্প কোন রাস্তা না থাকায় চলাচলে এ এলাকার লোকজন মারাত্বক বিড়ম্বনার সম্মুখীন হচ্ছেন। পথচারীদের মধ্যে বাগদিয়া গ্রামের ইমতিয়াজ উদ্দীন বলেন,“বর্ষা মৌসুমে এ রাস্তাটি আমাদের চলাচলের একমাত্র সড়ক হওয়ায় আমাদের নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। এই রাস্তাটি পুনঃ সংস্করণ ও উঁচু করা অতি জরুরী হয়ে পড়েছে। সরকারের সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ ও জন-প্রতিনিধিগন বিষয়টি আমলে এনে রাস্তাটি পুনঃ সংস্করণ এর ব্যবস্থা গ্রহণ করে জনসাধারণের চলাচল উপযোগী করে তোলবেন এটা সরকারের কাছে আমাদের জোর দাবী”।
এ বিষয়ে জানতে চাইলে বারুইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: ছরোয়ার হোসেন বলেন,আমরা সড়ক ও জনপদ বিভাগকে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছি তারা বলেছে খুব তারাতারি এটি সংস্কারের ব্যবস্থা করবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net