1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মনপুরায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬ জন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মনপুরায় নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৩৫ বার

আবিদ হোসেন রাজু,
মনপুরা উপজেলা প্রতিনিধি:
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় চিকিৎসক, সেবিকা, ব্যাংক কর্মকর্তাসহ আরো ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া মনপুরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার(পিআইও) পুনরায় দেওয়া নমূনার ফলাফলও পজেটিভ এসেছে। ৬ই জুলাই সোমবার সকালে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, গত ২৯জুন নমূনা সংগ্রহ করে আমরা ঢাকার ল্যাবে পাঠাই। আজ সেই নমূনার ফলাফলে ৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, ১ জন সেবিকা, ১ জন কৃষি ব্যাংক কর্মকর্তা, ১ জন স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের(এলজিইডি) ৩য় শ্রেনীর কর্মচারী এবং আরেকজন হলেন ইতিপূর্বে করোনা পজেটিভ হওয়া মনপুরার একটি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি’র স্ত্রী। এছাড়া মনপুরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) গত ২৫ জুন পজেটিভ হলে ২৯ জুন তিনি স্ব-ইচ্ছায় আবার নমূনা দিয়ে যান। তার দেওয়া সেই নমূনার ফলাফলও পজেটিভ এসেছে।

তিনি বলেন, মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অসুস্থতা অনুভব করলে নমূনা দিয়ে গত ৩রা জুলাই বরিশাল চলে যান। বর্তমানে তিনি তার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্ত সেবিকা হোম আইসোলেশনে রয়েছেন। তার সাথে অন্যান্য সেবিকাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এছাড়া অন্যান্য আক্রান্তদের হোম আইসোলেশন নিশ্চিত করার জন্য ইউএনও মহোদয়ের সাথে কথা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এপর্যন্ত ২৭৮ জনের নমূনা সংগ্রহ করা হয়েছে। অপেক্ষমান থাকা নমূনার সবগুলোর অর্থাৎ ২৭৮ জনেরই নমূনার ফলাফল পাওয়া গেছে। যার মধ্যে ১৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০ জনকে সুস্থ হিসেবে ঘোষনা করা হয়েছে। পূর্বের ৩জনসহ সর্বমোট ৯ জন বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net