1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২  বাঙ্গরায় গ্রামীণ অবকাঠামো প্রকল্পে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন মাগুরা শ্রীপুরের আমলসার বাজার থেকে ১১ জুয়ারী আটক

কুমিল্লা নাঙ্গলকোটে প্রকাশিত সংবাদের প্রতিবাদে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৩৮ বার

আফজাল হোসাইন মিয়াজী,
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামীযুবলীগের সাংগঠনিক সম্পাদক ও বাঙ্গড্ডা ইউনিয়ন যুবলীগ সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম গত ৫ জুলাই দৈনিক নয়াদিগন্ত ও সমকাল পত্রিকায় তাকে জড়িয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করায় গতকাল সোমবার দুপুরে বাঙ্গড্ডা ফুড ভিলেজ রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে যুবলীগ নেতা আলহাজ্ব সাইফুল ইসলাম বলেন, গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার রায়কোট উত্তর ইউপির শ্রীরামপুর গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে মহসিন ইউসুফকে দুর্বৃত্তরা হত্যা করে মন্তলী এলাকার ডাকাতিয়া খালের ব্রীজের পাশে লাশ ফেলে রেখে যায়। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ওই হত্যাকান্ড নিয়ে গত ৫ জুলাই রবিবার দৈনিক নয়াদিগন্ত ও সমকাল পত্রিকায় নিহতের বড় ভাই ইয়াছিনের বরাত দিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত ও সম্মানহানি, হয়রানি ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমার অংশগ্রহণকে বাধাগ্রস্ত করতে আমার প্রতিপক্ষ সাংবাদিকদের ভুল ও মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে পত্রিকায় সংবাদ পরিবেশন করে। প্রকৃত পক্ষে মহসিনের ভাই ইয়াছিন সাংবাদিকদের নিকট এ ধরণের কোন বক্তব্য দেয়নি এবং আমার সাথে মহসিনের কোন বিষয়ে কখনো বিরোধ হয়নি। তাছাড়া ওই সংবাদে আমার কোন বক্তব্য নেয়া হয়নি। আমি বিষয়টি নিয়ে আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি রফিকুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু ইউসুফ , মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়ার সাথে আলোচনা করে প্রয়োজন হলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি’কে অবহিত করবো। এছাড়া, আমি মিথ্যা সংবাদ পরিবেশনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক প্রভাষক পেয়ার আহম্মেদ, ইউপি সদস্য ইসহাক মিয়া, খোরশেদ আলম মিন্টু, জামাল উদ্দিন, সমাজ সেবক বজল মিয়া, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সহিদুল ইসলাম, বাংলাদেশ ও আন্তর্জাতিক বেতারের লিসেনাস সোহাগ ব্যাপারী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net