1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এমপি শিখরের মায়ের স্মরণে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এমপি শিখরের মায়ের স্মরণে দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৩৮ বার

মােঃ সাইফুল্লাহ: মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার বিকেলে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল মরহুম আছাদুজ্জামানের সহধর্মিনী মনোয়ারা জামানের স্মরণে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্যার সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ঠিলেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মেহেদী হাসান সালাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়নের সভাপতি বদিয়ার রহমান ম-ল, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ জামিল হোসেন, মোঃ সোহরাব হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান স্বপন।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলীনুর মোল্যার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ এরশাদ মোল্যা, ফারুখ হোসেন, শফিকুজ্জামান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওহিদুর রহমান, অমিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল হোসে, মোঃ শাওন হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শফিউল্লাহ কর্নেল প্রমুখ।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী মনোয়ারা জামান আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের ৫ বারের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি গত পার্লামেন্টে মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তার তৃতীয় পুত্র এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।
মনোয়ারা জামান বার্ধক্যজনিত কারণে ২৮ জুন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net