1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দশ বছর পর দেশে আর দারিদ্র্য থাকবে না: অর্থমন্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী

দশ বছর পর দেশে আর দারিদ্র্য থাকবে না: অর্থমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৬ বার

জামাল উদ্দিন স্বপন,কুমিল্লা :
আগামী দশ বছর পর দেশে আর দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের উন্নয়নের স্বার্থে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এদেশের কৃষক, শ্রমিক, শিক্ষকসহ সকল পেশাজীবী মানুষের সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর মাঠে পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালে বাঙালি জাতি বুকের তাজা রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। এক সাগর রক্তের বিনিময়ে জাতি পেয়েছে একটি নতুন মানচিত্র। নির্যাতিত বাঙালি জাতি পেয়েছে স্বাধীনতা। বঙ্গবন্ধু এ দেশের মানুষের জন্য বহু কষ্ট করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়েই একটি সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সোনার মানুষ তৈরি করতে পারলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে।তিনি আরও বলেন, একজন মানুষের জীবনের বড় সফলতা হচ্ছে সততা, আদর্শ ও দেশপ্রেম। স্বাধীন দেশের একজন সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে এ দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে। স্বাধীন জাতি হিসেবে আমরা যে আত্মমর্যাদা পেয়েছি তা একদিনে আসেনি, এর জন্য দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে।সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন কামাল, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুম হামিদ, গোলাম জিলানী, সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনতাজ খান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net