1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘নিবন্ধন আইনে’ মতামত দিতে সময় চেয়েছে আওয়ামী লীগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

‘নিবন্ধন আইনে’ মতামত দিতে সময় চেয়েছে আওয়ামী লীগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৩১ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
‘নিবন্ধন আইনে’ মতামত দিতে সময় চেয়েছে আওয়ামী লীগ
রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের উপর মতামত দিতে এক মাসের সময় চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, যেহেতু রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইনের উপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য দলের অভ্যন্তরে বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। বর্তমানের প্যানডেমিক পরিস্থিতি ভালো হলে দলের পক্ষ থেকে প্রতিনিধি দল গিয়ে এ বিষয়ে মতামত দেবেন। এজন্য একমাস সময় বৃদ্ধির আবেদন করা হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে দলের বিজ্ঞ নেতারা আলাপ-আলোচনার ভিত্তিতে যথাযোগ্য প্রতিনিধি দলের মাধ্যমে মতামত দেয়া হবে।

মঙ্গলবার ইসি আবেদন প্রাপ্তির কপি পাঠিয়েছে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদফতর সম্পাদক সায়েম খান।

তিনি জানান, আওয়ামী লীগের পক্ষ থেকে দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটা চিঠিতে সোমবার সময় বৃদ্ধির আবেদন করা হয়।

নির্বাচন কমিশনে দেয়া চিঠিতে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ক সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন সংশ্লিষ্ট যেসব আইন রয়েছে তার মৌলিক বিধানাবলী অক্ষুন্ন রেখে ইংরেজির পরিবর্তে বাংলা ভাষায় প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সম্পর্কিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, ১৯৭২-এর বিধানাবলী উক্ত আইনে না রেখে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন আইন, ২০২০ নামে আলাদা আইন প্রণয়নের প্রস্তাব করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, কমিশন থেকে উক্ত আইনের উপর মতামত দিতে রাজনৈতিক দলসমূহকে ১৫ দিনের সময় দেয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ মনে করে, এ আইনের উপর মতামতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় মতামতের বিষয়টি চূড়ান্ত করতে দলের অভ্যন্তরে একাধিক ফোরামে এ বিষয়ে আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে। এছাড়া, দেশের প্যানডেমিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের একটি মৌলিক আইনের উপর মতামত দিতে স্টেকহোল্ডারদের মাত্র ১৫ দিনের সময় দেয়া হয়েছে, যা একেবারে অপ্রতুল। আমরা মনে করি, এ খসড়ার উপর মতামত প্রদানের সময়সীমা আরও একমাস বাড়ানো প্রয়োজন। এমতাবস্থায় উল্লেখিত আইনের খসড়ার উপর বাংলাদেশ আওয়ামী লীগের মতামত প্রদানের জন্য আরও একমাস সময় বর্ধিত করার বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net