1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোপালগঞ্জে প্রবাহমান খাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

গোপালগঞ্জে প্রবাহমান খাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩৪৬ বার

সাবেত আহমেদ, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুরে অব¯ি’ত
প্রবাহমান খালের জায়গা খল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ
পাওয়া গেছে। সংশ্লিষ্ট এলাকার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার
মৌখিক নির্দেশনা উপেক্ষা করে দোকান নির্মাণ কাজ অব্যাহত
রেখেছেন অভিযুক্ত এরশাদ শেখ।
অভিযোগে জানা গেছে, ডোমরাশুর গ্রামের ওই খালটির অপর পাড়েই
মাঝিগাতী ইউনিয়নের ডালনীয়া গ্রামের ছিরু শেখের ছেলে এরশাদ
শেখ ওই খালের খাস খতিয়ান ভূক্ত জায়গা খল করে দোকান ঘর নির্মাণ
করছেন। নাম প্রকাশে অনি”ছুক ওই গ্রামের এক কৃষক বলেন,
ইরিগেসনের সময় দুই গ্রামের মানুষ এই খালের পানি সেচ কাজে
ব্যবহার করে থাকি। এভাবে খালের জায়গা দখল হতে থাকলে খালটি এক সময়
বন্ধ হয়ে যাবে। এতে এ অঞ্চলের কৃষকরা চরম ক্ষতির সম্মূখীন হবে।
এ প্রসঙ্গে দূর্গাপুর ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
দেলোয়ার হোসেন বলেন, গোপালগঞ্জ সদর সহকারী কমিশনার (ভূমি)
স্যারের নির্দেশে সরেজমিনে গিয়ে আমি দোকান ঘরের নির্মাণ কাজ
বন্ধ করে দেই এবং এরশাদ শেখকে ঘর ভেঙ্গে ফেলার নির্দেশ দেই।
গোপালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনোয়ার হোসেন জানান,
খবর পেয়ে দূর্গাপুর ভূমি সহকারী কর্মকর্তাকে পাঠিয়ে কাজ বন্ধ করে
দেই। এরশাদ শেখকে তিন দিনের মধ্যে ঘর ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছি,
অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net