1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না : খোরশেদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না : খোরশেদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৩৬৫ বার

নিজস্ব প্রতিবেদক :
মহান বিজয় দিবসে বিএনপি চেয়ারপার্শন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবীতে মহানগরীতে পতাকা মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
অদ্য ১৬ই ডিসেম্বর দুপুর ৯.৩০ টায় নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র গুলশাল সিনেমা হলের সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তুর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে জাতীয় পতাকা হাতে মিছিল করে।নগরী প্রদক্ষিন করে বিক্ষোভ মিছিলটি নিতাইগঞ্জে গিয়ে শেষ হয়।সকাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বন্দর থানা,বন্দর উপজেলা,সিদ্ধিরগঞ্জ থানা ও সদর থানা থেকে ব্যানার ফেষ্টুন নিয়ে মিছিল সহ সমাবেত হতে শুরু কওে,নেতাকর্মীদের ঢল নামে।
মহান বিজয় দিবসে বিএনপি চেয়ারপার্শন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তির দাবীতে পতাকা মিছিল শুরু করার পূর্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি মেতা আনোয়ার সাহমুদ বকুল,জয়নাল আবেদীন,মাসুদ রানা, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রুশো, সহ-সভাপতি সানোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারন সম্পাদক জুয়েল প্রধান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, মুজিবর রহমান সরকার, বন্দর উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম,যুবদল নেতা ইকবাল হোসেন,শহীদুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ সভাপতি আকতার হোসেন খোকন শাহ, ইসালউদ্দিন ইশা,জানে আলম দুলাল, রিটন দে,ইউনুস খান বিপ্লব,নাজমুল কবির নাহিদ, যুগ্ম সম্পাদক আলী নওশাদ তুষার, ইকবাল হোসেন,নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ,শাহাদুল্লাহ মুকুল,এম এম সাগর, মহানগর যুবদল নেতা শহীদুল ইসলাম,সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল,সোহেল খান বাবু, জাহাঙ্গীর প্রধান, আরমান হোসেন, আল-আমিন খান, নবু হোসেন,জুলহাস হাসান, রানা মুন্সী, মোঃ শহীদ, মোঃ মুসা, শেখ অপু, কাজী নুরে আলম,আকতারুজ্জামান মৃধা, আক্তার হোসেন জাহিদ,নুরুল্লাহ খন্দকার,আল আমিন,মোঃসেলিম,মিঠু,বাদশাহ,আলমগীরউদ্দিন, রবিউল,মোস্তাফিজুর রহমান বাহার,দুলাল,আলমগীরউদ্দিন,জাকির মাসুদ,সাঈদ আহম্মেদ,হাসান,কাজী সোহাগ,শিপন,মাহাবুব, প্রমুখ।।বক্তারা অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন।
সভাপতির বক্তব্যে মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,দেশবাসীকে স্বাধীনতার সুফল ভোগ করার প্রথম শর্ত গনতান্ত্রিক সরকার।স্বাধীনতার এতদিন পরে পুনরায় আবারো আমাদের উপর চেপে বসেছে।আজ দেশে বাক স্বাধীনতা নাই।খোরশেদ আরো বলেন,খালেদা জিয়ার কারাবাস প্রমাণ করে দেশে কেমন স্বৈরতন্ত্র চলছে।বিজয়ের এই দিনে শপথ নিতে হবে আমারা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের নেতাকর্মীরা জেল জুলুম সহ্য করেও রাজপথে থাকবো।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্য়ন্ত ঘরে ফিরে যাব না।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net