1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে ধানের বীজতলায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে হামলায় এক কিশোরকে হত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

নবীগঞ্জে ধানের বীজতলায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে হামলায় এক কিশোরকে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৪২৭ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীমঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামে ধানের বীজতলায় বেড়া দেওয়া কে কেন্দ্র হামলায় জুবায়েল আহমদ (১৫) নামের এক কিশোর হত্যা করেছে। জানাযায়, উপজেলার দেবপাড়া ইউনিয়নের ঝিটকা গ্রামের মসুদ মিয়া তার বীজতলায় বেড়া দিলে একই গ্রামের মশাহিদ মিয়া গংরা চলাচলে বিঘœ ঘটবে বলে বাধা প্রদান করে। এনিয়ে গ্রামের পঞ্চায়েত পক্ষ কে বিষয়টি অবগত করলেও তাতে কোন কর্ণপাত করা হয়নি। এরই জের ধরে গত শুক্রবার স্থানীয় গোপলার বাজার স্ট্যান্ডে মশাহিদ মিয়া ও মসুদ মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা পাল্টা হামলা হয়। এসময় মশাহিদ মিয়ার পক্ষের লোক কিশোর জুবায়েল গুরুতর আহত হয়। পরে থাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টায় সে মারা যায় । এ ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net